ডা. ইমরান-আসিফসহ নাস্তিক ব্লগারদের চূড়ান্ত শাস্তি দাবি আওয়ামী ওলামা লীগের
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডা. ইমরান-আসিফসহ সকল নাস্তিক ব্লগারদের চূড়ান্ত শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। একই সাথে তারা ইসলাম ও রাসূল (সা.) অবমাননাকারীদের শাস্তি মৃত্যুদন্ড আইন পাস এবং দেশে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করার দাবি জানিয়েছে।




গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে আওয়ামী ওলামা লীগের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী। এ সময় ওলামা লীগ ছাড়াও সমমনা ১৩ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগ তথা সরকারকে ইসলাম বিদ্বেষী প্রমাণে রাসূল (সা.) ও ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু কুখ্যাত নাস্তিক ব্লগার বিভিন্ন ব্লগ ও ওয়েব সাইটে মারাত্মক অবমাননাকর, কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করে আসছে। শাহবাগ আন্দোলনে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ লেখক, আদালত অবমাননাকারী ও স্বঘোষিত ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগর আসিফ মহিউদ্দীন, ডা. ইমরান এইচ সরকাররা চালকের আসনে বসে ধর্মব্যবসায়ীদের হাতে ইস্যু তুলে দিচ্ছে।
মানববন্ধনে অবিলম্বে এসব নাস্তিক্যবাদী ব্লগ ও ওয়েবসাইট বন্ধ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের অর্থের উৎস বন্ধ করার দাবি জানানো হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন