ওরা আমাকে হত্যর করবে, মা। আমাকে লুকিয়ে রাখো।
কেন? তোকে কেন হত্যা করবে?
আমি ওদেরকে সত্যটা বলেছিলাম।
সত্য বলতে গেলি কেন? জানিস সত্য বললে জীবন মিথ্যে হয়ে যায়।
আমাকে তুমি গর্ত করে সেখানে লুকিয়ে রাখো।
না। তুই লুকিয়ে থাকবি না। যা, ওদের সামনে আবার যা।
না, মা আমার ভয় করছে।
ভয় করলে সত্য কেন বললি?
আমি যে মিথ্যা বলতে পারি না।
তাহলে তুই থাক, আমি যাই।
না। তুমি যেও না। তোমাকেও ওরা মেরে ফেলবে।
আমাকে কেন, মারবে?
তুমি যে আমার মা।
তাই বলে বসে থাকলে কি চলবে?
কি করব? তুমিই বল।
তোর মত সত্য কে কে বলেছে?
আমার এক বন্ধু, এক বৃদ্ধ, এক রিক্সাওয়ালা, এক চাষী, এক সচিব, এক ভিক্ষুক, এক ছাত্র, এক তরুণী, এক মা এবং এক বাবা।
তাহলে তাদের নিয়ে একসাথে যা।
তারা তো কেউ নেই।
কোথায় গেছে?
সবাইকে তারা হত্যা করেছে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


