আজ প্রণয়প্লাবনে, সর্প তুমি হিসহিস করে ছুটে যাও আঁধারে।
মেঘে মেঘে বেলা শেষে, তোমায় পুষেছি কত আদরে,
ফণা তুলে দংশন করো;
তোমারই শাসককে নীরবে।
অতল ভূতলে দীর্ঘশ্বাস
অস্পষ্ট ছুটো কেন? এ কি ভাগ্যের নির্মম পরিহাস?
সর্প তুমি দংশন করো, আঘাত করো,
তোমাকে যে করেছে লালন,
অতঃপর তুমি মারো,
শৃঙ্খলকে তুমি ভেঙে দাও
এই ভুবনে।
বাতাসে প্রেমের শোভা ছড়িয়ে দাও
রক্ত গঙ্গা দিয়ে প্রবাহিত করে,
রাত্রি-দিন বিভোর থাক বিভিন্ন মতাদর্শে।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


