somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথাও কেউ নেই!

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কোথাও কেউ নেই!


ঐ
দেখ
তোমার
মাথার উপরে
এক চালা মেঘ মেঘে,
তার উপরে আকাশ, ছড়িয়ে!
আকাশের উপরে আকাশ, ছাড়িয়ে!
মহান শুন্যতার বলয়বন্দী মহাকাশ!
তোমার পায়ের নিচে ভূমি-জল
অসূর্যস্পর্শ অতল,
তারও নিচে আকাশ,
নিচেরও নিচে আকাশ!

আকাশের নিচে আকাশ,
আকাশের নিচে পাতাল,
পাতালের নিচে আকাশ,

তোমার উপরে কেউ নেই,
কারণ উপর বলে কিছু নেই,
অতলে কিছু নেই, খুড়লে পাবে,
সেই সেই টলটলে নিটোল আকাশ!
আছে শুধু শূন্যতা, হু হু ডাকা শূন্যতা,
জমাট নিঃশূন্যতার পরিব্রাজক অস্তিত্বদল,
তোমাদের জন্য সাজানো রুপান্তরের নাট্যমঞ্চ,
নক্ষত্র পুড়িয়ে পাওয়া অজর অবয়ব সুরে, নেচে গেয়ে,
তোমরা গাঁথো প্রাণে বেলী ফুলের সুবাস, তাই তুমি কখনও আলো,
আবার কখনোবা ভরবন্দী ঝুরঝুরে মৃত্তিকা! তাই তুমি কখনও হয়ে ওঠ মানুষ,
আবার সেই তুমিই হয়ে যাও নিমেষেই, ডানা মেলা শিশিরে,- সিঁদুরে সবুজ ঘাসঘুম!




মহাজাগতিক


আদিম আকাশ ফুঁরে বৃষ্টি ঝরে অঝরে
মহাকাশ তবুও বৃষ্টিশূন্য থেকে যায়।
মেঘের পরে মেঘ সাজিয়ে চাঁদ উঁকি দেয়,
মহাজাগতিক শুন্যতা বলয়ে বন্দী
ফুরিয়ে যাওয়া কোন নক্ষত্র ভস্ম মেখে,
আবারও এক রক্তজবা নেবুলা ফুল ফোটে।
জাদুবিস্ফরনে জন্ম নেয় সময় নদী,
বাঁকে বাঁকে কৃষ্ণবিবর বুনে চলে,
যে গহ্বর তীর্থে বিলীন হবে বলে
নক্ষত্র ভেঙ্গে আলোর বন্যা ছুটবে।
ছায়াপথ থেকে ছায়াপথে আরও অনেক
অলীক মায়াবী নদী বয়ে চলে।
সে জলে নক্ষত্ররা স্নানে যায়, কেননা
নদীদেরকেও স্নানে যেতে হয় সমুদ্রে, পবিত্র হতে...










*** সবাই কবিতায় কত সুন্দর সুন্দর ছবি দেয়! দেখে দেখে আমারো অনেক শখ হত ছবি দেওয়ার, কিন্তু ছবি খোঁজ রে, নামাও রে, আবার ব্লগে উঠাও রে, সে ম্যলা ঝামেলা, গতকাল একখানা সায়েন্স ফিকশান কবিতা লেখার পরে ভাবলুম এবার মহাকাশের কিছু ছবি সহ আপ্লোডাবো, ছবি খুঁজতে গিয়ে মাথা নষ্ট, আমার কৈশোরের একটা বিরাট ক্রাশ ছিল মহাকাশ, পুরনো মন্ত্রমুগ্ধ করা ছবিও পেয়ে গেলাম, সেই সাথে মহাজাগতিক নামের পুরোনো কবিতাটাও যোগ করে দিলাম, ছবি গুলোর জন্য কৃতজ্ঞতা- NASA, ESA and the Hubble Heritage (STScI/AURA)-ESA/Hubble Collaboration
ছবি যেখান থেকে পেয়েছি- দেখ আকাশের বাহার রে!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩
৪৯টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×