ফাগুনের আগুন লেগেছে গায়ে। সে আগুনের রঙ হলুদ না, হালকা গেরুয়া।।
____ সখা সখীর পাঞ্জাবিতে আর শাড়ি অথবা জামায় লেগেছে তাঁর ছোঁয়া।।
দিন তো কেবল শুরু।।
গত রাতের প্লান মতো, ঘুরবো বইমেলায়, যাবো পিঠা উৎসবে।।
অনেক পিঠা কিনবো, তারপর;
ঢুকবো রমনায়, গাছের চিপায় বসে হাতে রাখবো হাত।।
কেটে যাবে সময়, দিন গড়িয়ে আসবে রাত।।
ক্ষুধার জ্বালায়; তুমি খাবা পিঠা, আর আমি খাবো জাত।।
দিন শেষে প্রেমের যত রঙ ছিলও, সব ধুয়ে মুছে বর্ণহীন হতে শুরু করবে।।
শীতের তাপদাহে গাছের সব হলুদ পাতা এক সাথে ঝরবে।।
রব শুধু তুমি আর আমি, আর আমাদের গেরুয়া পোশাক,
(সাথে গুঁটি বসন্তের ভয় )
তুলে রাখবো যতনে, আবার গায়ে জড়াবো সখি, আগামীর আগমনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


