somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমুর বসন্তবেলা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাদল মহা ঝামেলায় পরেছে। সে কি ধরণের পান্জাবী পড়ে বের হবে সেই সিদ্ধান্ত নিতে পারছেনা।
-হিমু ভাই, তুমি একটা সিদ্ধান্ত দাও।
-হুম, চিন্তার বিষয়, চিন্তা করতে হবে।
-চিন্তা ভাবনা একটু দ্রুত করো।
-যে মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছিস তার নাম কি?
-নীতু।
-গায়ের রং?
-উজ্জল শ্যামলা।
-হুম। তাহলে নীল পান্জাবী পড়ে যা। নীতুর সাথে মিল রেখে নীল।
-কিন্তু সবাই তো লাল সাদা পড়ে?
-ব্যাতিক্রমধর্মী হতে হবে। এখন অস্বাভাবিক কাজের যুগ। যে যত বেশী অস্বাভাবিক সে ততো বেশী ক্রিয়েটিভ।
-তুমি যখন বলেছো, তাহলে নীলই পড়বো।

মাজেদা খালার সাথে দেখা করে, বাদলদের বাসা থেকে বের হতে হবে। আমার মধ্যে ইদানীং গৃহী স্বভাব ঢুকে গেছে। মাজেদা খালা আগের চেয়েও মোটা হয়েছেন।
-খালা, বিদায় নিতে এসেছি।
-দুপুরে খেয়ে যা।
-অন্য জায়গায় দাওয়াত আছে। ও খালা, তোমাকে কিন্তু সুন্দর লাগছে। এক কাজ করো বাসন্তী রং শাড়ী পড়ে খালু সাহেবের সাথে ঘুরে আসো।
-কি যে বলিস, তোর মাথাটা দিন দিন আরো বেশী খারাপ হচ্ছে।

মাজেদা খালার বাসা থেকে রাস্তায় নামলাম। দুপুরের তীব্র রোদ বসন্তের জানান দিচ্ছে। রাস্তায় পা রাখা যাচ্ছেনা। লাল হলুদ শাড়ী পড়া মেয়েদের ঢল নেমেছে। তাদের উচ্ছাসে রাস্তাগুলোও যেন জীবন্ত হয়ে গেছে। মেয়েদের তুলনায় ছেলেগুলোর উচ্ছাস কম। মনে হচ্ছে কোন শোক মিছিলে নেমেছে।
আমাদের উৎসবের অভাব নেই। একটু উপলক্ষ পেলেই আমরা দলবেধে নেমে পড়ি রাস্তায়। আসলে ব্যাস্ততায় মানুষের জীবন একঘেয়ে হয়ে গেছে। এই একঘেয়েমী থেকে বের হওয়ার জন্য একটা উপলক্ষ্য খুঁজে।

হেটে চলছি, এই বসন্তে। রূপাকে বসন্তের রূপে দেখতে ইচ্ছে করছে, কিংবা বলা যায় বসন্তকে রূপার রূপে দেখতে ইচ্ছে।
সেবা ফার্মেসীর লোকটা দেখমাত্রই ফোন এগিয়ে দিল। আমি এখানে কেন এসেছি, সে এটা অনুমান করতে পেরেছে, সেটা বুঝানোর জন্যই সে কাজটা করেছে। সবাই ভবিষ্যৎ বলতে পছন্দ করে। সবাই চায়, তার মধ্যে এমন কিছু থাকুক যা অন্যদের মধ্যে নেই।

-রূপা, কেমন আছো?
-ভালো আছি, অনেক ভালো। তুমি?
-ভালো।
-কতদিন পর ফোন করেছো জানো?
-না। আচ্ছা তুমি কি আজ আমার সাথে একটু বের হতে পারবে।
-কখন?
-এখন থেকে ঠিক দু ঘন্টা পর। তুমি শাড়ী পড়বে। আর অবশ্যই সাজবে। অনেকটা বসন্তের মত।
-হিমু , আমি জানি তুমি আসবেনা। তারপরও আমি সাজবো, শাড়ী পড়বো। আমি অপেক্ষায় থাকবো।
-ঠিক আছে এখন ফোন রাখছি। দুই ঘন্টা পর আমি আসছি।

সেবা ফার্মেসী থেকে বের হয়ে আবার রাস্তায় নামলাম। দু ঘন্টা সময় আছে হাতে। এই সময়টা কিভাবে কাটাবো সেটাই চিন্তা করছি। মা মিষ্টান্ন ভান্ডারে যাওয়া যায়। টক দই খেতে ইচ্ছে করছে। ইদানীং জাগতিক ব্যাপারে আগ্রহ বেড়ে যাচ্ছে। বাবার শিক্ষা কি বিফলে যাচ্ছে। বাবা আমার বর্তমান অবস্থা দেখেননি। দেখলে হয়তো কষ্ট পেতেন।

বসন্তকাল আসলেই আগে কোকিলের ডাক শোনা যেত। এখন কোকিলেরা অনেক নাগরিক হয়ে গেছে। সরকারের উচিত রাস্তায় মাইক লাগিয়ে একটু পর পর কোকিলের ডাক শোনানো। প্রকৃতি হেরে যাক নাগরিকতার কাছে।
রূপার বাড়ির সামনে দাড়িয়ে আছি। বিকেল তার মিষ্টি আলো ছড়াচ্ছে অকৃপণভাবে। রূপা বোধহয় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এখন হয়তো ছাদে দাড়িয়ে আকাশ দেখছে। আমিও আকাশের দিকে তাকাই, ঠিক যেখানটাতে রূপা চোখ রেখেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×