মুক্তিযুদ্ধের সময় বাংলার
সাধারন মানুষ ব্যাস্ত ছিল অস্ত্র চোরাচালান সহ নানামুখী অপরাধে মেতে উঠেছিল। এই দেশের মানুষ কয়লা চোর। বাংলাদেশের চেয়ে ভারতীয় এ দেশের মানুষের কাছে প্রিয়। শেষ পর্যন্ত এই দেশের মানুষ নিজেদের ভারতীয় মনে করে, এবং নাগরিকত্ব পেতে সব কিছুই করতে পারে। 'গুন্ডে' মুভিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এত সুন্দরভাবে উপস্থাপণ করেছে যে, আবেগ ধরে রাখতে পারিনি।
ভারতের স্বাধীনতা বলতে গেলে ব্রিটিশদের কাছ থেকে পাওয়া ভিক্ষালব্ধ স্বাধীনতা। তাই স্বাধীনতার জন্য ত্রিশ লাখ মানুষ
কিভাবে প্রাণ দেয়, সেটা তাদের বুঝার কথা নয়।
বলিউডের বাজারী মুভিগুলোর মাণ কেমন
সেটা দর্শকমাত্রই ভালো জানেন। এরকম বাজারী মুভিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রদর্শণ করার অধিকার তাদের নেই।
যশরাজের ব্যানারে ১৪ই
ফেব্রুয়ারী মুক্তি পাওয়া 'গুন্ডে' ছবিতে দেখানো হয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭১ এ হিন্দুস্থান ও
পাকিস্তানের মধ্যে ৩য় যুদ্ধ শেষ হয়েছে। ৯০ হাজার
পাকিস্তানী সৈন্য আত্মসমর্পণ করে হিন্দুস্তান আর্মির কাছে। আর এর মধ্য দিয়েই জন্ম নেয় নতুন এক দেশ
”বাংলাদেশ”। ভাগ্যিস বলেনি তাদের একটি প্রদেশ।
ভারতীয় সেন্সর বোর্ড এটাকে কিভাবে অনুমোদন
দেয়, সেটাই প্রশ্নের বিষয়। সরকারের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা। যুদ্ধে সহযোগীতা করার জন্য কিংবা শরণার্থীদের
সাহায্য করার জন্য বাংলাদেশ ভারতের কাছে কৃতজ্ঞ। তাদের প্রাপ্য
মর্যাদা বাংলাদেশ দিয়েছে। তাই ভারতের উচিত এই ইতিহাস বিকৃতিকারী অংশটি বাদ দিয়ে মুভিটি প্রদর্শণ করা।
বাংলাদেশ- পাকিস্তান যুদ্ধে ভারত কিন্তু কম লাভবান হয়নি। তাই সেটাও তাদের
চিন্তা করা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


