এ সমাজ বড় অদ্ভূত। এখানে খুব সুন্দর অভিনয় চলে। অভিনেতা- অভিনেত্রীর বড় নিখুত অভিনয় করেন।
নারী দিবস নিয়ে অনেক আলোচনা, সেমিনার হল। রবীন্দ্র, নজরুলের কবিতা কিংবা গানের লাইন বক্তব্যের ফাক ফোকরে ঢুকিয়ে অনেকে নারীবাদী সাজিলেন। বউ পিটানো লোকটিও আজ নারী দিবসের মিছিলে নামলো।
অনেক জায়গায় আবার সাংস্কৃতিক অনুষ্ঠাণের মাধ্যমে বললেন নারীর মাহাত্ম্য। কিছুদিন আগে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা লোকটি নাকের জল আর চোখের জল এক করে মা যে একজন নারী এবং তাঁকে সম্মাণ করতে হবে সে কথা বললো।
যাই হোক, এইসব অযথা প্যাঁচাল লিখে লাভ নেই। যা বলার জন্য এই লেখা, বাংলাদেশে এক জবরদস্ত পরিসংখ্যাণ করে দেখা গেল, এ দেশে নারী পতিতার সংখ্যা এক লক্ষের মত। ঠিক অপরদিকে আর একটা হিসেবে দেখা যায় যে, এ দেশ মোট এনজিওর (NGO) এর সংখ্যা এক লক্ষেরও বেশী। প্রতিটা এনজিও যদি একজন করে নারী পতিতার দায়িত্ব নেয় তাহলে এদেশে পতিতাবৃত্তির মত পেশা থাকে না। কিন্তু এটা করলে কি হবে? পতিতা না থাকলে কাকে নিয়ে আলোচনা করবেন? কাকে নিয়ে নারীবাদ, মানবতাবাদ দেখাবেন?
ভিক্ষুকের শরীরে ঘায়ের মত এক জিইয়ে রাখতে হবে। চুলকাতেও আরাম আবার এটা দেখিয়ে ভালো ভিক্ষাও পাওয়া যায়।
এ দেশের মূল সমস্যা কোথায়? এ দেশের মূল সমস্যা হল ফালতু কাজ দিয়ে মূল উদ্দেশ্য ঢেকে ফেলা। এ থেকে যতদিন না বের হবে, ততোদিন কিছুই হবে না। রঙিণ ফেস্টুন আর রঙ চঙে আলোয় আর কত ঢাকবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


