তসলিমা নাসরিনের গদ্যের চেয়ে তাঁর কবিতা আমার বেশী প্রিয়। প্রতিটা লাইনে যেনো দুঃসাহসের স্পর্শ। একটি প্রায় নষ্ট হয়ে যাওয়া সমাজের কাছে তাঁর কবিতার গুরুত্ব হয়তো নেই। কিন্তু একদিন আসবে যেদিন এই সমাজ সুস্থ হয়ে যাবে, তসলিমা নাসরিন আবার দেশে ফিরে আসবেন, তার কবিতা পাঠ করবে মানুষ। এই ভণ্ডদের শত আঘাতে আজও অবিচল এই মানুষটি তাই সহজেই বলেছেন,
'যার যা খুশি বলে বলুক
আমার কিছু যায় আসে না'
তাঁর কয়েকটি কবিতা এখানে দিলাম।
১. দৌড়
তোমার পিছেন একপাল কুকুর লেগেছে
জেনো রেখো, কুকুরের শরীরে র্যাবিস।
তোমার পিছনে একপাল পুরুষ লেগেছে,
জেন রেখো, সিফিলিস।
২.খেলা
এইভাবে ঈশ্বর ঈশ্বর খেলা কত দিন খেলছে মানুষ
ঈশ্বরে অধীন-নিজেকে প্রচার করে
মূলত কায়দা করে ঈশ্বরকে খেলায় মানুষ।
ঈশ্বর খেলনা হয়ে ফেরে মানুষের হাতে পায়ে।
৩.অভিমান
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে
নিত্য নিয়ত পাথর সরিয়ে হাটি।
অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি,
আমার কে আছে একা আমি ছাড়া আর?
৪. দ্বিখণ্ডিত
তুমি যখন কাঁদো,
তোমার আঙুল তোমার চোখের জল
মুছে দেয়, সেই আঙুলই
তোমার আত্মীয়।
তুমি যখন হাঁটো, তোমার পা,
তুমি যখন কথা বলো, তোমার জিভ,
তুমি যখন হাসো, তোমার আনন্দিত চোখই তোমার বন্ধু।
তুমি ছাড়া তোমার কেউ নেই
কোনো প্রাণী বা উদ্ভিদ নেই!
তবু এত যে বলো তুমি তোমার,
তুমিও কি আসলে তোমার?
কবি যখন বলেন,
' আমার জন্য এই শহরে একটি আদালতও নেই যে আমি বিচার দেবো।'
তখন মনে হয় এই অন্ধকার শেষ হওয়ার নয়। তবুও আশাবাদী, আধাঁরের বুক চিড়ে একদিন মানুষ জাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


