সাকিব আল হাসান দুই হাত দুই দিকে ছড়িয়ে উল্লাস করছেন, আর তাঁর পাশেই বঙ্গবন্ধুর ছবি , গম্ভীর মুখে পাইপ হাতে বসে আছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে এই ধরণের শত বিলবোর্ডে ছেয়ে গেছে নগরীর আকাশ। কোথাও বঙ্গবন্ধু, কোথাও শেখ হাসিনা আবার কোথাও জয়ের বিশাল ছবি জুড়ে দেয়া হয়েছে ক্রিকেটারদের সাথে। বিশ্বকাপ খেলতে আসা বিদেশী মেয়ে ক্রিকেটার কিংবা বিদেশী দর্শকেরা বঙ্গবন্ধুকে যদি সাবেক কোন নামকরা ক্রিকেটার মনে করে, তাহলে সেটা আশ্চর্য্যের কিছু মনে হবেনা। অনেকেই আবার কনফিউশনে ভুগবে, রাজনীতিবিদ বঙ্গবন্ধু আর খেলার মাঠের বঙ্গবন্ধুকে আলাদা করতে গিয়ে।
যারা এই বিলবোর্ডগুলো করেছেন, তারা নিশ্চই এমনি এমনি কাজটা পেয়ে যাননি। সেজন্য তাদেরকে প্রচুর পরিমাণ তৈল মর্দন করতে হয়েছে। তারা এই চাটুকারিতার ছাপ বিলবোর্ডও রেখেছে। খেলার সাথে তার এমনভাবে রাজনীতিকে ঢুকিয়ে দিয়েছে যে, কোনটা খেলা আর কোনটা রাজনীতি তা আলাদা করা এখন কষ্টসাধ্য হয়েছে।
বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো এই ধরণের চাটুকারিতা পছন্দ করতেন না। এই চাটুকারেরাই যে তাঁর আদর্শকে নষ্ট করছে। তাঁর আদর্শ নিয়ে ব্যবসার পসরা সাজিয়েছে, তাঁর আদর্শকে বিক্রি করে গোছাচ্ছে নিজেদের আখের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


