যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ২০৩৩ সাল নাগাদ মঙ্গল অভিযান পরিকল্পনা নিয়ে কাজ করছে। যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষকেদের পরিকল্পিত অভিযান নাসার এক যুগ আগেই বাস্তবায়ন সম্ভব।
গবেষকেদের দাবি, তাঁদের পরিকল্পিত ২০২১ সালের অভিযানে তিন জন অভিযাত্রী নিয়ে মঙ্গলের লাল মাটিতে পৌঁছাতে সক্ষম হবে নভোযান।
গবেষক টম পাইক বলেন, চন্দ্র বিজয়ের পর মানব ইতিহাসে আরেকটি বড় ঘটনা হবে মঙ্গল জয়। আমরা মানুষ ও রোবটের সমন্বয়ে এমন একটি মঙ্গল অভিযানের পরিকল্পনা করেছি যাতে ২০২১ সালের মধ্যেই নভোচারীরা সেখানে যেতে পারবেন এবং ফিরে আসতে পারবেন।
গবেষকেদের পরিকল্পনা অনুযায়ী, পৃথিবী থেকে মাত্র নয় মাসে মঙ্গল গ্রহে পৌঁছানো যাবে। মঙ্গল গ্রহের জমা বরফ থেকে জ্বালানি সংগ্রহ করা হবে।
উৎস:প্রথমআলো পত্রিকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


