somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক তওবা ও শরীয়তী তওবাঃ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না- এমন মিথ্যাচার করেই বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতীয় নির্বাচন বর্জন করেছিলেন। এখন উপজেলা নির্বাচনে এসেছেন। হাঁটি হাঁটি পা পা করে সবকিছুতেই আসবেন, সবকিছুই মানবেন। তাকে বলব, এবার বাংলাদেশের মানুষের কাছে নাকে খত দিয়ে তওবা করুন …।

সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, নির্যাতনের পাপ মোচনের জন্য প্রধানমন্ত্রীর তওবা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমদ।

এবার আসি ইসলামী শরীয়তে তওবার শর্ত কি:

ইসলামী শরীয়ত মতে, বান্দা তওবা করলে আল্লাহ তা গ্রহন করেন। অবশ্য সেটা হতে হবে আন্তরিক। আলেমগণ এবিষয়ে একমত যে যদি কোনো ব্যাক্তি তার কৃত পাপের জন্য অনুতপ্ত না হয় বা তা পরিত্যাগের ইচ্ছা না করে, তহলে তার মৌখিক তওবা উপহাস ছাড়া আর কিছু নয়। মৌখিক তওবা প্রকৃত তওবা নয়। আন্তরিক তওবার কিছু শর্ত রয়েছে। হযরত আলী (রা.) কে তওবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন তওবা হল ছয়টি বিষয়ের সমষ্টি:

1.নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া
2.অনাদায়ী ফরয/ওয়াজিব ইবাদতসমূহ আদায় করা
3.অন্যের সম্পত্তি/অধিকার নষ্ট করে থাকলে তা ফেরত দেয়া
4.শারীরিক বা মৌখিকভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে হ্মমা চওয়া
5.ভবিষ্যতে পাপকাজ পরিত্যাগের দৃঢ় সংকলপ করা
6.আল্লাহর আনুগত্যে নিজেকে সমার্পন করা

আল্লাহ বলেছেনঃ
হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চই আল্লাহ সমস্ত গুনাহ হ্মমা করেন; তিনি হ্মমাশীল, পরম দয়ালু —সূরা যুমার (৩৯), আয়াত ৫৩।

ইসলামী শরীয়তে তওবা একটি পারস্পরিক বিষয়: একজন ব্যক্তিকে উচিত তার ভুল বুঝেত পারা ও তা পরিত্যাগ করা যার উপর আল্লাহ হ্মমার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসলাম প্রত্যাশা করে মানুষ যেন তার ভুলসমুহ বুঝতে পারে এবং আল্লাহর নিকট হ্মমা চায়। ইসলামে হ্মমা আপনাআপনা হয়না বরং তা অর্জনের বিষয়। নিজের পাপের প্রতি উদাসীন থাকাকে হ্মতিকর মনে করা হয়। মহানবী (স.) বলেন: "একজন ঈমানদার ব্যক্তির নিকট তার পাপ হল একটি পাহাড়ের মত যার নীচে সে বসে রয়েছে এবং সে আশংকা করে যে সেটি তার উপর পতিত হতে পারে। অন্যদিকে একজন দুষ্টু ব্যক্তি তার পাপকে উড়ন্ত মাছির মত মনে করে এবং সেটা অবজ্ঞা করে" - সহীহ বুখারী ৮:৭৫:৩২০। হাদীসে মহানবী (স.) মনুষকে আল্লাহর নিকট হ্মমা চওয়ার তাগিদ দিয়েছেন।

ইসলামী শরীয়তে তওবা দ্বারা সেসকল গোনাহ মাফ হয় যা ব্যক্তির হক সম্পর্কিত নয়। ব্যক্তির হক সম্পর্কিত গোনাহ যেমন কারো উপর যুলুম, অর্থ আত্মসাত, মিথ্যা অপবাদ দেয়া ইত্যাদি হ্মেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হ্মমা চওয়া জরুরী। মৃত্যু-কষ্ট শুরু হওয়া এবং আযাবের ফেরেশতা দর্শনের পর তওবা কবুল হয়না
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×