সময় শেষের মানে আমি বুঝিনা...
এক সময় আমাকে বলতে আমি অপেক্ষা করতে জানিনা অথচ আজ আমি সীমাহীন ধৈর্য নিয়ে তোমার প্রতীক্ষায় থাকি...
আমার তোমার জন্য এই বদলে যাওয়া তুমি দেখো, বোঝো, কিন্তু আমাকে ব্যর্থ করতে চাও "সময় শেষ" বলে...
আমিতো হারাবার জন্যে কিছু চাইনি,পাবার মতো করেই চেয়েছি
অস্বীকার করতে পারবে?
না,পারবেনা।
আমি জানি তোমার সেই আত্মবিশ্বাসটুকুতে আজ আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছি...
আমি কোন জানালা বন্ধ করিনি, দেইনি কোন অভিশাপ...
সময় শেষের গল্প দিয়ে তুমি যা করেছো তা এড়াতে পারবেনা.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


