আমাদের প্রধানমন্ত্রী যখন কুরুচিপূর্ণ, অশ্লীল, ১৮+, অপ্রাপ্ত বয়স্কদের শ্রবণের অযোগ্য বক্তব্য প্রদান করেন তখন তার কাছ থেকে জাতি কতটুকু ভাল কিছু আশা করতে পারে? যে দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য পরিবারের সবাইকে নিয়ে বসে শোনা না যায় সেই দেশের ভবিষ্যৎ কতটা ভাল হতে পারে? ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি আশা করতে পারে? তিনি তো আমাদের প্রধানমন্ত্রী৷ তিনি তো শুধু ব্যক্তি নন৷ তিনি একটি প্রতিষ্ঠান৷তিনি দেশের অভিভাবক৷ তাকে দেশের অনেকেই আদর্শ মনে করে৷
প্রসঙ্গত: সাংবাদিকরা খালেদা জিয়া পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাওয়ায় সাংবাদিকরা প্রধানমন্ত্রীর মতামত জানতে চাইলে অতি নোংরা ভাষায় খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করেন৷ প্রধানমন্ত্রী মুখে উল্লেখ করলেও আমার পক্ষে লিখনীতেও উল্লেখ করা কষ্টসাধ্য হওয়ায় তা উল্লেখ করতে পারলাম না৷
তবে প্রধানমন্ত্রীর একটি ভাল দিক ফুটে উঠেছে তার কথায়৷ সেটা হল তিনি ভণিতা না করে সরাসরি তার মনের কথাটি মানুষের সামনে তুলে ধরেন৷ এটাই ভাল দিক৷ তবে নিকৃষ্ট দিকটি হল যে, তার মনে মানুষের সম্বন্ধে নোংরা চিন্তা ভাবনা পোষণ করেন৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


