somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এভাবে চলতে থাকলে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে!

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপাত দৃস্টিতে একেবারেই শান্ত৷ সরকারের বিরোধী কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করার মত ক্ষমতা নাই৷ যা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা৷ সরকার বিরোধী তো দূরের কথা এলাকার সরকারী দলের নেতা পাতিনেতাদের কাজ কর্মের বিরুদ্ধে কথা বলার সাহস বর্তমানে কারও নাই৷

দুই নেত্রীর বিগত ২৫ বছরের শাসনামলে সপ্তাহ খানেকের মধ্যে দুই বিদেশি নাগরিকের হত্যা এর আগে কোনদিন ঘটে নাই৷ একই সাথে এতগুলো দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ সফরে ও চলাফেরায় রেড এলার্ট জারি করে নাই৷ কোন দেশ নিরাপত্তার অযুহাতে তাদের ক্রিকেট দলের সফর বাতিল করে নাই৷ বিসিবির বিদেশি কোচিং স্টাফদের জন্য আগে কখনও গানম্যান নিয়োগ দেওয়ার প্রয়োজন হয়নি৷

হঠাৎ করে দেশে এমন কি হল বহির্বিশ্বে আশঙ্কা প্রকাশের সাথে সাথে দেশে বিদেশী নাগরিকরা নিরাপত্তাহীন হয়ে পড়ল? আমাদের গোয়েন্দা সংস্থা পুরোটাই অন্ধকারে অথচ সুদূর অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থা ঘটনার আগেই জানিয়ে দিতে পারল তাদের নাগরিকদের বাংলাদেশে নিরাপত্তার ঝুঁকি রয়েছে৷ আমাদের নিরাপত্তা বাহিনী কোথায় সরকার বিরোধী ষড়যন্ত্র হচ্ছে তা ঘটনার আগেই জেনে গণগ্রেফতার করতে পারে অথচ এসব খবর রাখার মোটেই সময় পায় না৷

দেশের বর্তমান অবস্থা যথা সম্ভব দ্রুত কাটিয়ে উঠতে না পারলে দেশের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে৷ গত ৬/৭ বছর বিদেশে জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ৷ সম্প্রতি গার্মেন্টস শিল্পের বিদেশি বায়াররা তাদের বাংলাদেশ সফরের সিডিউল বাতিল করতেছে৷ দেশের অর্থনীতির প্রধান দুই খাত তৈরি পোশাক রপ্তানী ও বিদেশী রেমিটেন্সের উপর প্রভাব পড়া মানে দেশের অর্থনীতির উপর এর প্রভাব মারাত্মক৷ এই অবস্থা চলতে থাকলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে৷
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×