সকালে ডিউটির ফাঁকে ফেইসবুকে একটি স্ট্যাটাসে চোখ আটকে গেল৷ স্ট্যাটাসটি দেখে মন খারাপ হয়ে গেল৷
কাতার প্রবাসী এক ভাইয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ফটোসহ কিছু কথা লেখা৷ ভাইটি নয় মাস আগে দেশে গিয়ে বিয়ে করে ফিরে এসেছে৷ গত দুইতিন মাস যাবত ভিসা নবায়ন করতে গিয়ে বেতনের সব টাকা খরচ হয়ে যাওয়ায় দেশে টাকা পাঠাতে পারেনি৷
দেশের পরিবার পরিজন প্রবাসীদের আত্মীয়স্বজন মনে করে না৷ মনে করে টাকার মেশিন৷ আর টাকা পাঠাতে না পারায় বাড়িতে মা বাবা মনে করেছে টাকা সব বউয়ের কাছে পাঠায়৷ তাই ফোন দিলেও বাড়িতে কেউ ধরত না৷ বউ মনে করেছে টাকা পয়সা সব খারাপ পথে খরচ করে তাই রাগ করে বউ বাপের বাড়ি চলে গেছে৷
প্রবাসীরা পরিবার থেকে দূরে থাকায় এমনিতেই মানসিক থাকে৷ পরিবারের সহানুভূতি যে কত বড় প্রেরণা এটা প্রবাসী ছাড়া বুঝবে না৷ একজন প্রবাসী তার সকল প্রকার জীবনের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সদস্যদের জন্য অর্থ উপার্জন করতে দেশ থেকে দূরে অনেক কষ্টে জীবনযাপন করে৷
বিশেষ করে মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার বাংলাদেশি প্রবাসীরা সকালে ঘুম থেকে উঠে ১০/১২ ঘন্টা হাড়ভাঙা খাটুনির পর বাসায় এসে রান্নাবান্না করে খেয়ে আবার অল্প জায়গায় গাদাগাদি করে ঘুমায়৷ জীবনে বিলাসিতা তো দূরের কথা সামান্য আয়েশী জীবনটাও তাদের ভাগ্যে জোটেনা৷ বিলাসিতা যা করার করে পরিবারের লোকজন৷ টাকা পাঠানোর পরিমাণ একটু কম হলেই আর মাথা ঠিক রাখতে পারে না দেশে আয়েশী জীবন পার করা পরিবারের সদস্যগণ৷
দেশে বসবাসকারী প্রবাসীদের আত্মীয়স্বজনদের কাছে অনুরোধ, "আপনারা হয়ত প্রবাসীর কস্ট বুঝালেও বুঝতে পারবেন না অথবা চাইবেন না৷ কিন্তু যতটুকু পারেন আপনাদের থেকে, পরিবার থেকে, বন্ধুবান্ধব থেকে, দেশ ছেড়ে আপনজনের কাছ থেকে একাকী বসবাসকারী মানুষটির প্রতি সহানুভূতিশীল হোন, অকারণে ভূল বুঝবেন না, তার কস্টের অনুভূতিগুলো বুঝার চেষ্টা করুন৷"

সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



