somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুরুর আগে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেনিকা লন্ডন থেকে জার্মানিতে গেল আজ মাত্র এক সপ্তাহ হতে চলল। এরই মাঝে তানভীর রিটার সাথে ডেটিং এ বের হচ্ছে। কাজটা কি ঠিক হচ্ছে? তানভীর কিছু টা কনফিউস। জেনিকা ওকে অনেক পছন্দ করে, তানভীর তা জানে, তারপরেও তানভীরের মধ্যে এত কনফিউশন কেন যে আসে! এই মেয়ে টা সুদুর জার্মানি থেকে লন্ডন এসেছিলো শুধুই তার সাথে দেখা করার জন্য। তানভীরের কাছে ‘ভালোবাসা’ শব্দটা একটা খেলার মত লাগে। অক্সফোর্ড সার্কাস থেকে একটু দূরে রিজেন্ট পার্ক এর দিকে হাঁটছে সে। রিটার সাথে ওখানেই দেখা করার কথা। তানভীরের কাছে সবকিছু এলোমেলো লাগছে, নিজেকে অনেক তুচ্ছ একটা নর্দমার কীটের মত মনে হচ্ছে। কিন্তু তার কি করা, জেনিকা কে এখন আর ভালো লাগেনা।

বেশীদিন কাউকে ভালো না লাগাটা নতুন নয়, তিন বছর হতে চলল। ‘ওয়ান লাভ’ শব্দ তার প্রতি তার একটা আদম্য আকর্ষণ ছিল। প্রথমবারের মত কারো হাত ধরা; কারো চোখে চোখ রাখা,এ ব্যাপার গুলো এমন কারো সাথে যেন হয় যার সাথে সে চিরজীবন থাকতে পারবে। এমনটাই চাইত তানভীর। ঠিক এমন ভাবেই সে কাউকে ভালোবাসত । কিন্তু ভালোবাসা টা যেন অপরাধ। প্রথম বার রিলেশন এর এক বছর পর কোন কারন না দেখিয়েই মেয়েটা ব্রেক-আপ করে চলে যায়। চলে যাওয়ার সময় তানভীর বলেছিল- “তোমাকে ভেবে যখন আমি কাঁদব , তখন চোখ মুছবো না, কারন সেই পানি গুলো বাষ্প হয়ে তোমায় স্পর্শ করবে। আমি না পারলেও আমার চোখ তোমায় স্পর্শ করে যাবে, তুমি দেখে নিও”।
এর পর থেকেই প্রথম বারের ভালোবাসার অনুভূতি গুলোকে খুজে ফিরে তানভীর। ফ্রেন্ড সার্কেলের অনেকেই তাকে আড়ালে “প্লে-বয়” ডাকে। তানভীর সেটা জানে। কিন্তু তার কিছু করার নেই। সেই অনুভূতি গুলোকে তার খুজে পেতেই হবে। যতদিন পর্যন্ত না পায় ততদিন পর্যন্ত সে খুজে যাবে। সবাই তাকে খুব আমুদি ছেলে ভাবে, কিন্তু তার আবেগ গুলো কেউ বুঝে উঠতে পারেনা। হয়ত বাকি সবার মত রিটা কেও কিছুদিন পর তার ভালো লাগবেনা। কিন্তু তানভীরের কিছুই করার নেই। সে রিটার হাত ধরে ভালোবাসার প্রথম স্পর্শের অনুভূতি খুজে পেতে চায়। জেনিকার মত রিটাও হয়ত পরে কষ্ট পেয়ে চলে যাবে। কিন্তু তানভীর তা চায়না, সে চায় রিটা থাকুক তার সাথে আজীবন,সবসময়। তার চোখ বেয়ে দু-ফোটা অশ্রু গড়িয়ে পড়ল। তানভীর চোখ মুছতে গিয়েও থেমে যায়। তার হেডফোনে গান চলছে
“No one know what is like
to be a bad man
to be a sad man, behind blue eyes....”
আর তানভীর হেটে চলছে রিজেন্ট পার্কের দিকে, সেখানে রিটা তার জন্য অপেক্ষায় আছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×