somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কাণ্ড কারখানা

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুদ্ধি টা ছিল তানভীরের তবে আমরা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করিনি কি হতে চলছে। ফয়সাল সৈকত, জাকির আর আমি এই চার জন ই একসাথে তানভীর এর বুদ্ধিতে যাচ্ছি শাহবাগ। উদ্দেশ্য টা বলতে হলে তার দুই ঘণ্টা আগের কথা বলতেই হয় _
তানভীর এর মামা সপরিবারে একদিনের জন্য কুমিল্লা যাচ্ছেন, তানভীরের উপর দায়িত্ব পড়েছে বাসা পাহারা দেওয়ার। সেদিন বিকেলেই ষ্টেশন এর আড্ডার মাঝে তানভীর লাফাতে লাফাতে উপস্থিত। ঠিক তখনই ট্রেন যাচ্ছিলো, হযবরল করে তানভীর ঠিক কি বলে গেলো তা ট্রেনের আওয়াজের জন্য আমাদের কারো কানেই ঢুকল না।

আরে এত বেহুদা কাজ করস না তুই বেটা, দেখছিস ট্রেন যাচ্ছে তো একটু অপেক্ষা করলে কি হয়? জাকির তানভীর কে থামিয়ে দেয়।
অতপর তানভীর হরবর করে যা বলল তার সারমর্ম হচ্ছে যে তানভীর এর মামার বাসায় ওর সাথে আমাদের ও থাকতে হবে। সারা রাত তাস খেলব আর আড্ডা দিব এমন টাই প্ল্যান। তানভীর এর মামাত ভাই এর আবার প্লে ষ্টেশন আছে, সারারাত সবাই মিলে খুব মজা করে ফিফা খেলা যাবে। এ ছাড়া ফ্রিজ ভর্তি খাবার তো আছেই ।

হুম... ফয়সাল মাথা ঝাকায় ব্যাপক একটা মজা হতে পারে , কিরে তোরা কি বলিস?
তা যাওয়া তো যায় সৈকত বলে ওঠে। ঠিক তার সাথে সাথেই সবাই একসাথে আমরা হেসে উঠি। সৈকতের যাওয়া যায় এর মানে হচ্ছে সৈকত যাবেনা। আমার নিজের তেমন কোন আপত্তি নাই, শুধু বাসায় একটু ম্যানেজ করতে হবে বইকি। সেটা তেমন একটা কঠিন হবেনা আশা করি। ইদানিং আমার ব্যাপারে বাসায় কেমন জানি একটু উদাসিন ভাব দেখা যায়। আগে যেখানে সন্ধ্যা হতে না হতেই ফোনের পর ফোন আসত, সেখানে এখন রাত ১০ টা বেজে গেলেও কেউ ফোন দেয়না।

তোরা যা করস না! কেউ যাবে কেউ যাবেনা, মাথার চুল পইড়া যাচ্ছে আমার এসব কাজ কাম দেইখা। আমি কিছুটা হতাশ হয়েই বললাম।
এর মধ্যেই তানভীর বলে উঠে_ হ তুমি তো খুব ভালো না? এর জন্যই কি আঙ্কেল এর মাথায় চুল সব পড়ে গেসে? সবাই সাথে সাথে আবার হেসে উঠে। যাই হোক অনেক তর্ক বিতর্ক এর পর ঠিক হল সবাই মিলে যাব তানভীর এর মামার বাসায় সারা রাত মজা করব আড্ডা দিব। ভালো সময় কাটবে বলে মনে হচ্ছে ।

আজিজ সুপার মার্কেট এর একটু আগে হাতের ডানে যে মোড় টা নিয়েছে ঠিক তার একটু সামনেই তানভীরের মামার বাসা। বাসায় আমরা সবাই মিলে ঢুকলাম রাত ৮ টার দিকে। অনেক সুন্দর একটা বাসা, বিশাল বিশাল একেক টা রুম একদম সাজানো গুছানো দেখলেই ভালো লাগে এমন। বাসায় ঢুকেই সবাই ড্রইং রুম এ হাত পা ছড়ায়ে শুয়ে পড়লাম। কেউ কার্পেট এ কেউ সোফায়। তানভীর পুরা বাসা টা একবার ঘুরে এসে বলল_
দোস্ত ওভেন দেখা যাইতাসে... গ্রিল চিকেন করবি নাকি? খাওয়া দাওয়া এর ব্যাপারে আমরা সবাই ই একটু ইন্টারেস্টেড তাই গ্রিল শব্দ টা শুনে সবার চোখ ই জ্বল জ্বল করছিলো। যেই ভাবা সেই কাজ সবাই মিলে সাথে সাথে টাকা দেওয়ার পর তানভীর আর জাকির গেলো মুরগী কিনতে। সৈকত আর ফয়সাল অলরেডি প্লে ষ্টেশন নিয়ে বসে গেছে। আমি আর কি করব গেলাম ফ্রিজ এর কি অবস্থা দেখতে। মিষ্টি আর পিঠা দেখলাম নিচের ফ্রিজ এ আবার উপরের টা তে আইস ক্রিম ও দেখলাম। বাহ গ্রিল এর পর বেশ ভালোই ডেসার্ট হবে , আমি মনে মনে বেশ উৎফুল্ল বোধ করছিলাম।
তানভীর মুরগী নিয়ে আসতেই আমি তানভীর আর জাকির মিলে মুরগী তে মশলা মেরিনেট করে ওভেন এ দিয়ে দিলাম। এদিকে ফয়সাল আর সৈকত এর উপর দায়িত্ব পড়ল মুরগির পিস গুলা কিছুক্ষন পর পর উলটায়ে দেওয়া।

মূল ঘটনা টা ঘটে ঠিক তার কিছুক্ষন পর_
হঠাৎ বিকট রকমের একটা শব্দ আসলো কিচেন থেকে। জাকির পানি খাচ্ছিল তার হাত থেকে পানির গ্লাস পরে গেলো নিচে। আমি আর তানভীর দৌড়ে দেখতে যেয়ে পানিতে পা পিছলায়ে পড়ে গেলাম। আমি পড়লাম একদম শোকেস এর উপর আর তানভীর পড়ল কাচের ডাইনিং টেবিল এর উপর । ডাইনিং টেবিল এর উপর কাঁচের যা কিছু ছিল সব নিচে পরে ভেঙ্গে চুরমার। আর আমার ধাক্কায় শোকেস এর কাঁচ ভেঙ্গে একদম দুই টুকরা।
উঠেই দৌড় দিলাম রান্না ঘরে দেখি ওভেন এর মধ্যে মনে হয় আমরা কেউ স্টিল এর চামচ রেখে এসেছিলাম, আর তাই স্পার্ক করতে করতে হঠাৎ ওভেন টা একদম সশব্দে ফেটে পড়ে। আমি জাকির আর তানভীর তাকিয়ে আছি কিচেন এর দিকে। কাঁচা মুরগী পুরা কিচেন এর দেয়াল জুড়ে লেপটে আছে, সে একটা দেখার মত দৃশ্য।
কিরে এত কিছু ঘটে গেলো সৈকত আর ফয়সাল কই? তানভীর এর এই প্রশ্নে আমাদের যেন সম্বিত ফিরে এলো। মেঝে ভর্তি কাঁচ এড়িয়ে ড্রইং রুমে যেয়ে যা দেখি তাতে আমাদের এই দুঃখের মধ্যেও হাসি পেয়ে গেলো। হাসতে হাসতে আমি তানভীর আর জাকির প্রায় গড়াগড়ি অবস্থা। ওভেন এর শব্দে সৈকত আর ফয়সাল হাতে জয়স্টিক নিয়েই দৌড় দেয় প্লে ষ্টেশন টা টেবিল থেকে পরে দুই টুকরা আর ফয়সাল আর সৈকত মেঝে তে তারের মধ্যে পা জড়িয়ে আছাড় খেয়ে পড়ে আছে। আর বেশিক্ষণ আমাদের ঐ বাসায় থাকা হয়নি, আসলে এর পর থাকলে আরো কি হয় বলা মুশকিল আমরা আর সেই রিস্ক এ গেলাম না । নিচে দারোয়ান এর কাছে চাবি দিয়ে আমরা যে যার যার বাসায় চলে যাই।

এর পর প্রায় এক মাস ধরে তানভীর কে আর আমাদের আড্ডায় দেখা যায়না। তানভীর কে ফোন করেও তার ফোন অফ পাই । না জানি বেচারার কি অবস্থা , একবার যে তার বাসায় যেয়ে দেখে আসব সেই সাহস টাও আমরা কেউ করে উঠতে পারছিনা।

(নারায়ন গঙ্গপধ্যায় এর "টেনিদা" সিরিজের একটি গল্পের ছায়া অবলম্বনে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×