somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ তোমার প্রশ্নের উত্তর

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নেই
কে আর আমায় দুঃখ দেবে, বলো ?
আমি ভালোই আছি ।
এই যে তোমায় ভুলে ছিলাম বড়
মাসের শেষে তোমার চিঠি আর করিনি জড়ো
সন্ধ্যেবেলায় গানের ফাঁকে আর তোমাকে ভেবে
অন্তরালে করিনি আর অসভ্য আবদারও
আমি ভালোই আছি ।
তুমি নেই ...
কে আর আমায় দুঃখ দেবে, বলো ?

তোমার দেয়া দুঃখগুলো সূক্ষ্ণ ছিল খুব
কথায় কথায় প্রহর প্রহর সেথায় দিতাম ডুব
অজান্তে । কোন মায়ার নেশায় আমায় রেখে বেঁধে
চলে গিয়ে বলতে আছি, ‘তোমার কাছাকাছি’...
আমি ভালোই আছি ।
তুমি নেই ...
কে আর আমায় দুঃখ দেবে, বলো ?
অনেক ভালো আছি ।
রাত্রি-দুপুর আর ভাবি না
সত্যি তুমি আছো তো এই আমার কাছাকাছি ?
সত্যি তুমি আমার কথায় কান্না করো, হাসো ?
সত্যিই কি আমায় ভালবাসো ?
ইদানীং তাই ভালো আছি-
ভালোই আছি আমি ।

তোমার দেয়া টবের গোলাপগুলি
আমার ঘরের ঝুলবারান্দা উজাড় করে রাখে
অন্য কোন ফুল লাগে না ভালো
তোমার ছোঁয়া রূপার যে আধুলি
নিঃস্ব হবার স্বপ্ন দেখায় এই আমাকে
অসীম আলোয় আবার তোমায় বাসতে বলে ভাল ।
তোমার-আমার ছবিগুলো আমায় বলে, “বড্ড অগোছালো”,
আজকাল সেই ছবির মতন নই যে পরিপাটী !
তবু আমি- এই তো- ভালোই আছি
আজ তুমি নেই ...
কে আর আমায় দুঃখ দেবে, বলো ?

দেখেছো আজ সত্যি ভুলে গেছি
কোনটা তুমি ভালোবাসো, কোনটা করো ঘৃণা
কি শুনতে চাও আমার কাছে ‘উত্তর’ আকাশলীনা ।
বসন্তের এই শেষ বিকেলে তোমার প্রশ্ন শুনে
থমকে ভাবি, বলব কি সব ?
বলব এ ফাল্গুনে ?
থাক্‌ , যদি না বুঝতে পারো আমার নীরবতা-
বুঝতে কি আর পারবে আমার এই ধোঁয়াটে কথা ?
মনের রোগের হিসেব জেনেও আর কি তোমার বলো ?
মর্গে তোলা দেহের পীড়াই তোমায় জানাই, চলো !

মনে আছে ? সেবার আমার কথা ?
বুকের ঠিক বাম পাশেতে অথৈ ব্যথা ছিল
হয়ত গত হেমন্ততেই হবে ...
জারুল-হিজল ঝড়িয়েছিল পাতা,
আকাশ জুড়ে হলুদ রঙের জোছনা ফুটেছিল
আজ মনে হয় কবে ...
কত আগে ... ।
সত্যি ছিল বোঝনি তা হয়ত আকাশলীনা ।
সেই ব্যথাটা তোমার জন্যে কিনা,
জানতে চাইলে তুমি কপট রাগে
দুঃখ পেলাম ।
দুখের দাগে ব্যথা নিবে গেল
আজ তুমি নেই, আকাশলীনা,
কে আর আমায় এমনি করে দুঃখ দেবে, বলো ?

আঁকিবুকির প্রেসক্রিপশন – অনেক কথা লেখা
অর্থহীন অষুধ কিছু – জানে সবাই, কিছুই করার নেই
তবু এবার অসুখ করার ছলে
দেখেই নাহয় চারটি সপ্তা নিলাম শেষের দেখা
পৃথিবীকে অন্য চোখে; ডাক্তাররা জানিয়েছে, ‘আর সময় নেই...’ ।
শুনলে হয়ত কষ্ট পাবে, হয়ত আজও ভিজবে চোখের জলে –
বলতে গিয়েও তাইতো মেঘের তলে
আকাশ ফেলি আড়াল করে । ‘কষ্টে আছি – ভীষন কষ্টে আছি
তোমায় ভেবে সমুদ্র হয় চোখের বসতবাড়ি ...’
- বলতে গিয়েও থামি ।
মিথ্যে করে হলেও বলি- ‘ভালোই আছি আমি’ !
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×