আজ ফাল্গুনে
রাঙা কাল গুণে
রাঙে রঙ্গনে
ধরা- নীল অম্বরী সুধাসম্ভব গন্ধে,
হাসে মহাকাশ
ভাসে নীলাকাশ
সে যে মেঘবাস
তবু করি অনুভব তারে হলুদাভ ছন্দে ॥
সেই ছন্দে এ বসন্তে
আমি মহাপ্রেমী আজি এই অপ্সরা প্রকৃতির,
এই মধুপুর শুনি কুহুসুর
যেন এথা নামিয়াছে বৈজয়ন্ত অস্থির ।
আমি বিস্মিত
কেন বিস্মৃত
ওগো প্রবসিত
তুমি ভুলে গেছো কিগো ‘সন্ধ্যা’য় ভেজা স্বক্ষা
না, না, ভোল নি
জানি অবনী
পারে তোলনি
মা’র কান্নারে ভুলে মদিরার জাম, ভোলনি সবুজপক্ষ্মা ॥
তব মন মাঝে আজও তাই বাজে
কোন চৈত্রের শেষে পেয়েছিলে প্রেমপত্র,
কালবৈশাখী ঝড়ে গৃহত্যাগী
হয়ে তবুও রয়েছো তুমি স্পষ্ট তত্র ।
রাখি হাত হাতে
চলো এই প্রাতে
বরি সওগাতে
যারে করেছে পৃথিবী আমাদেরই লাগি মুক্ত
কোন আর্তি না
করি প্রার্থনা
সুর মূর্ছনা
সদা র’ক বসন্তমধুর মনে তা যুক্ত ॥
মনে ভালবাসা র’ক চিরআশা
সব পিঞ্জরে বাঁধা হৃৎপিন্ডের রক্তে,
কভু ব্যথাশূলে কোন মহা ভুলে
যেন না মরে প্রেমের পিয়াসীরা, প্রেম-ভক্তে ।
নেই অবসাদ
মনে শুধু সাধ
যেন আজ রাত
পঞ্চমী চাঁদ না ডোবে আমারে ডাকি
মিছে প্রেম করা
মন মনোহরা
নাহি দিবে ধরা
ফাল্গুন ফুল; অর্যমা দেবে ফাঁকি ॥
তবু সেই মিছে এলোপ্রেম পিছে
ঘুরেই রাঙিয়া খুন
প্রতি নিঃশ্বাসে এই বিশ্বাসে
আসিবেই ফাল্গুন !!
_______________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


