কোন কোন সময় আপনার নিজেকে খুব একা মনে হবে..হয়তোবা মনে হওয়ার কোন কারন নেই কিন্তু হবে!!
গোধুলী তে যখন বাসের জানালার পাশের সিট টাতে বসবেন তখন নিজেকে খুব একা মনে হবে!!
ঘরে ফেরা মানুষের ব্যস্ততা দেখতে দেখতে মনে হবে সবার মাঝে আপনিই ব্যতিক্রম!! কারন আপনি কোন এক অজানা কারনে বড্ড একা!!
অন্যদিনগুলোর মতন আপনি বাস কন্ট্রাক্টরের সাথে দু টাকা নিয়ে ঝামেলা করবেন না!!ঘন ঘন বাস থামানোর জন্য আপনার ছাত্রত্বের ক্ষমতায় নিষেধ করবেন না! কারন আজ আপনি বড্ড একা!!
অনেক স্মৃতি এসে আপনাকে বলবে "মনে আছে আমায়???"
আপনি প্রথমে তাদের কে চিনবেন না..পরে যখন মনে পড়বে তখন নিজের অজান্তেই হেসে উঠবেন!
তখন মনে হবে কিছু বিকেলের কথা..কিছু শব্দ..কিছু ঘোরের কথা!!
মাঝে মাঝে নিজেকে গুটিয়ে রাখার মাঝে পরম আনন্দ!! নিজেকে চেনা যায়..!! উপলব্ধি করা যায় নিজের ছায়া কে!
সকল সম্পর্ক ই আপনাকে কিছুটা সময়ের জন্য আনন্দে ভাসাবে!! কিন্তু দিনশেষে সত্যিই আপনি খুব একা!!
ঠিক যেন ঘরের কোনে পড়ে থাকা কোন ধুলোমাখা মলাটের উপন্যাস!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



