একটি দরখাস্ত!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় শিক্ষামন্ত্রী,
সকল সরকারী সার্ভিস পাওয়ার জন্য একটা করে ওয়েবসাইট আছে। কিন্তু প্রশ্নপত্র পরীক্ষার আগে প্রকাশ করে দেয়ার কোন ওয়েবসাইট নেই। এইগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে প্রকাশিত হয়। এইজন্য ফাস হওয়া প্রশ্ন পেতে অনেকের সমস্যা হয়। সুতরাং আপনার নিকট আমার আকুল আবেদন প্রশ্ন এইভাবে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ফাস না করে একযোগে ডিজিটাল পদ্ধতিতে সরকারী ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে পাসের হার বাড়িয়ে দেশকে শিক্ষার সাগরে ভাসিয়ে দিবেন।
বিনীত,
পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে প্রশ্নপত্র পাওয়া একজন ছাত্র!
পুনশ্চ১ঃ কয়েক ঘন্টা আগে পেলেও হলে নকল করার পরিবেশ বিদ্যমান থাকায় সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ওয়েবসাইটের মাধ্যমে আরো আগে পেলে আর নকলের মতো অপরাধ করা লাগতোনা। ফেসবুকে খুজে পেতে অনেক সমস্যা হয়।
পুনশ্চ২ঃ পাশ করে চাকরি পেলে আপনার উপদেশমত সহনশীল মাত্রায় ঘুষ খাব বলে কথা দিচ্ছি।
বিঃদ্রঃ উপরের সকল চরিত্র কাল্পনিক। উপরের ছাত্র, শিক্ষা ব্যবস্থা কিংবা মন্ত্রী মহাশয়ের সাথে কেউ বাংলাদেশের মিল পেলে আমি দায়ী নই।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন