ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। সবাই এক্ই কাতারে থেকে কাধে কাধ রেখে নয় মাস যুদ্ধ করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে পেয়েছি। পেয়েছি সুন্দর সকাল, পাখি উড়ার জন্য নীল আকাশ, শিশির ভেজা দুর্বা ঘাসের সূর্যের হাসি।
আর এই বিজয়ের মাসের শুরুতে আরেকটি হোয়াইটওয়াশ সাফল্য পেলাম আমরা
দ্বিতীয়বারের মতো একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ করলো আমাদের টাইগাররা। এর আগে ৪-০তে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টেস্টেও বাংলাওয়াশ করে জিম্বাবুয়েকে

বিজয়ের মাসে আমরা বাঙালী জাতিদের আরেকটি বিজয় উপহার দেওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের টাইগারদের!
এই পারফর্মেন্সের ধারাবাহিকতা চাই। আশাকরি ভবিষ্যতে এই পারফর্মেন্স অটুট থাকবে। অনেক অনেক শুভ কামনা টিম বাংলাদেশ।
ব্লগার ভাই-বোন সবাইকে বিজয়ের মাস পহেলা ডিসেম্বরের শুভেচ্ছা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



