somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রবাস জীবনে প্রথমবার ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল করা হয়নি!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাস থেকে সামু ব্লগের সকল প্রবাসী ব্লগাদের জানাই ঈদুল আযহার শুভেচ্ছা... ঈদ মোবারক
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশী, যা বলাবাহুল্য। কিন্তু এ ঈদ যদি হয় প্রবাসে? তাহলে সেটা কিসে পরিণত হয় আশা করি সকলের জানা! প্রবাসে ঈদ মানেই বেদনা ও কষ্টের! যাক, প্রবাসীদের ঈদ নিয়ে আমি আর কিছু বলছি না। শুধু একটাই কথা বলবো, নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের দেশের ঈদ আর ভিনদেশের ঈদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান!

আমার প্রবাস জীবনের প্রথম প্রবাসে ঈদের দিনটা কখনো ভোলার নয়! আমার প্রবাস জীবনে প্রথমবার ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল করা হয়নি। সেটা ২০০৮ সালে দুবাই জুমেরা থাকাকালীন কোরবানির ঈদে হয়েছিলো! জীবনের প্রথম ঐ একটা কোরবানির ঈদ কাটল একেবারেই অলঙ্কারবিহীন। গরুর হাম্বা হাম্বা রব নেই, রক্ত নেই। তাড়া নেই অতি ব্যস্ত মহিলাদের আঁচল ঠিক করার। নেই বটি নিয়ে মাংস কাটার তুমুল ব্যস্ততা!

ব্যস্ততা যা ছিল তা সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে ঈদ আনন্দ সেরে ঘুমানোর। কাম্পের বাইরে থাকলে হয়তো অনেক মজা করতাম। তা আর হলো কই! প্রবাসজীবনে এমন অনেক কিছুই নেই হয়ে যায় নিয়তির নখের আঁচড়ে। আমি মন খারাপ করিনি।(কিন্তু ২০১০ সালের পর থেকে সব পাল্টে গেছে, এখন যেখানে আছি, সেখানে বর্তমান দেশ্র ঈদে চেয়েও বেশ ভালো ও আনন্দ হয় :) ) মন খারাপ করেছিলাম পরেরদিন যখন দেশে কোরবানি। পরিবারের সবাই গরুর ডাগর চোখের নিচে অশ্রু কোরবানি দিতে খুব ব্যস্ত। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও যখন পরিবারের সবাই আমাকে স্মরণ করে, ফোন দিয়ে মা-বাবা, ভাই-বোন সবাই যখন কান্না করেছিল, ঠিক তখনি আমার কাছে কষ্ট হয়েছে!

সেদিনের প্রকৃতি যেন আমার সঙ্গে সঙ্গ দিতে কাক ডাকা ভোর হতে কেমন কাঁদো কাঁদো হয়ে ছিল। ঈদের দিন প্রকৃতির এমন কান্না দেখে মনে হলো বহুকাল হলো শৈশব ফেলে এসেছি। মনে হলো দেশে সবাই কতো মজাই না করছে। আজ পৃথিবীর বেশিরভাগ মুসলমান মিলিত হবে ঈদ উৎসবে।

মনে হলো, শুধু আমি/আমরা কজন দূর পরবাসে কাটাচ্ছি সময়, একলা একা। কেউ অফিসের কড়িডোরে আর কেউ রুমের।

আজ এক অদৃশ্য বাঁধনে এক পৃথিবীর সকল মুসলমান বাঁধা পড়েছে। পাশে এসে দাঁড়িয়েছে এক নিবিড় ঈদ আনন্দে। সেই নিবিড়তার গভীরতা বাড়িয়ে দিতে দূরে কাছে, প্রাণে প্রাণে বাঁধা সকল সুহূদ-সুজনকে আবারো জানাই ঈদ মোবারক!

দেশীয় ব্লগারদের অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা রইল...

__ঈদ মোবারক__
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×