somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে ফাঁকা ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে: বেনজির আহমেদ

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফাঁকা ঢাকার নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিলে ব্যবস্থা গ্রহণ করছি। এ নিরাপত্তায় নাগরিকদেরও সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। যারা ঢাকার বা দেশের বাইরে ঈদ উদযাপন করতে যাবেন এবং যারা থাকবেন সবাই সতর্ক থাকবেন। এর আগেও আমরা ঢাকাকে সিকিউর করেছি, আগামীতেও করতে চাই।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, “ঈদে ফাঁকা ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের অপকর্ম করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা সব ধরনের অপরাধ প্রতিরোধ করবো। কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের টার্গেট ঢাকাকে ক্রাইম ফ্রি রাখা।” সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন বেনজীর আহমেদ।

বেনজীর আহমেদ আরো বলেন, “৮-১০ বছর আগে বিভিন্ন ধরনের অপকর্ম বেশি হতো। তখনকার পরিসংখ্যান দেখুন, এখন তার থেকে অনেক কম। পর্যায়ক্রমে আমরা ঢাকাকে ক্রাইম ফ্রি করবো/করেছি। ধীরে ধীরে শুধু ঢাকা নয়; পুরো বাংলাদেশকেও ক্রাইম ফ্রি করা হবে।” #নিউজ_টুডে

-: এটা গত ২৭/৬/২০১৬ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক সম্মেলনে বলেছিল। হ্যাঁ তিনি ঐদিন থেকে ঢাকাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখছে!

বেনজির আহমেদ ভাইয়া ঠিকেই বলেছেন, “৮-১০ বছর আগে বিভিন্ন ধরনের অপকর্ম বেশি হতো। কারণ তখন তিনি র‍্যাবে ছিলেন না, এখন তিনি আছে, তাই এখন মোটেও হয় না!

এতএব, ২৭ জুন রোববার থেকে ঢাকাসহ, দেশের মানুষ ও দেশ সম্পূর্ণ নিরাপদেই আছে/ছিল। গতকাল ঢাকাতে কিছুই হয়নি!

অবশ্যই এ মুহূর্তেও বাংলাদেশের টিভি চ্যানেলগুলো দেখলেই বুঝতে পারবেন গতকাল ঢাকাতে কোন কিছুই হয় নাই!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×