
মদিনায় মহানবী (সাঃ) এর মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত! আজ সন্ধ্যায় ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার একটি নিরাপত্তা চৌকিতে এ হামলা হয় বলে সৌদি আরবের টেলিভিশন স্টেশন আল আরাবিয়া জানায়। নিহত তিনজনের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী এবং দুজন নিরাপত্তা কর্মকর্তা বলে আল আরাবিয়াকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে। নিরাপত্তাকর্মীরা যখন ইফতার করছিলেন তখন হামলাকারী সেখানে বোমার বিস্ফোরণ ঘটান।
এদিকে আবার, সন্ধ্যায় কাতিফ নামে সৌদি আরবের আরেকটি শহরে শিয়া মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী হামলা হয় বলে আল জাজিরা জানায়।
অন্যদিকে, জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলাচেষ্টার দিনই মদিনায় এই আত্মঘাতী হামলাইয় হামলাকারী নিজেই মারা যায়।
ছবিঃ বিস্ফোরণের এই ছবি মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে। তা থেকে ফুলকি ছড়িয়ে পড়ছে।
[ছবি #টুইটার থেকে নেওয়া]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

