আমি/আমরা ছোট বেলায় বাংলা বইয়ে পড়েছিলাম,
আজ ঈদ মদিনার ঘরে ঘরে আনন্দ।
এখন দিন পাল্টেছে এখনকার বাচ্চারা পড়বে,
আজ ঈদ বাংলার ঘরে ঘরে বোমা আতংক!
আজ সকালে ঈদুল ফিতরের নামাজ চলাকালে শোলাকিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন আজিমুদ্দিন হাইস্কুলের পাশে বোমা হামলাসহ দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে দুই পুলিশ কনস্টেবল ও এক দুর্বৃত্তসহ ৪ জন নিহত এবং আহত ১০ জন।
অবশ্যই এর আগে মানে সৌদি আরবের ঈদের একদিন আগে মদিনাতেও মসজিদে নববিতে বোমা হামলা হয়েছিলো!
তাই সে ক্ষেত্রেও পড়তে পারে-
"আজ ঈদ মদিনার ঘরে ঘরে বোমা আতংক"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

