চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার এর ডিএপি-১ এর এ্যামোনিয়া ট্যাংক লিকেজ হয়েছে। আশেপাশে এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারার সারখানায় বিস্ফোরনের কারনে সৃষ্ট লিকেজে এই মুহুর্তে চট্টগ্রামের বাতাসে তীব্র অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। অন্তত চট্টগ্রামের পতেঙ্গা হতে শুরু করে আনোয়ারা, হালিশহর, দামপাড়া পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে গেছে। বাতাস খুব ভারী হয়ে আছে আর তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত গ্যাস লিকেজ নিয়ন্ত্রনে আনতে পারার কোন ঘটনা শোনা যায়নি।
বিষাক্ত আমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে আশেপাশে । দরজা জানালা বন্ধ রেখে নিরাপদে থাকুন। যারা চট্রগ্রামের আনোয়ারার বদপুরা, ১৫ নং ঘাট, পতেংগা, নেভাল এদিকে আছেন উনারা সরে যান।
নাকে বা দেহে প্রবেশ না করলে সমস্যা হবেনা৷ ফ্লোরে শুতে হবে, জানালা বন্ধ করে৷ এমোনিয়া উদ্বায়ী গ্যাস৷
কমপক্ষে ১০০ এর উপর লোক ইতিমধ্যে অসুস্থ হয়েছে, সাবধানে থাকুন. যাদের বেশি সমস্যা হচ্ছে তারা ভেজা কাপড় দিয়ে শ্বাস নিন। খুব খারাপ লাগলে ভিনেগার অথবা কলা খান। বার বার পানির ঝাপটা দিন।
আল্লাহ সবাইকে রক্ষা করুন। আমিন
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


