somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ থেকে ঠিক ২টি বছর আগে এই দিনে .........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উকিলের এসিস্টেন্ট - স্যার মক্কেল আসছে।
বাকের ভাই - স্যার আমাকে চিনতে পারছেন?
উকিল (হুমায়ূন ফরিদী) - মানুষ চিনে রাখা আমার কাজ না, আমার কাজ অপরাধ চিনে রাখা। কি অপরাধ করেছেন বলেন দেখি চিনতে পারি কিনা।
বাকের ভাই- স্যার আমার নাম বাকের।
উকিল (হুমায়ূন ফরিদী) - বাকের? ও হ্যাঁ চিনেছি। সেই অস্ত্র মামলা?
বদি- স্যার, my name is বদী।
উকিল (হুমায়ূন ফরিদী) - এইটা আপনার সেই গাধা এসিস্টেন্টটা না? ওকে চলে যেতে বলেন। বোকা লোক আমি একদম সহ্য করতে পারিনা। ...... এইবার বলেন কি ব্যাপার।
বাকের ভাই- ব্যাপারটা হোল স্যার ........
উকিল (হুমায়ূন ফরিদী) - আপনি কথা বলবেন না। আমার ধারণা আপনিও বোকা টাইপের লোক। যা বলার আপনি বলেন।
মোনা - আমার মামাকে গতরাতে .....
উকিল (হুমায়ূন ফরিদী) - থানায়? তা টাকা পয়সার অবস্থা কি? আমি প্রচুর টাকা পয়সা নিয়ে থাকি তা নিশ্চয়ই জানেন? না জানলে মঞ্জুর বলে দেবে।
বাকের ভাই- টাকা পয়সার ব্যাপারটা একটু কন্সিডার করতে হবে স্যার। Very poor, very needy.
মোনা - চুপ করেন বাকের ভাই, কিচ্ছু কন্সিডার করতে হবে না। আপনি অন্যান্যদের কাছ থেকে যা নেন স্যার আমিও আপনাকে তাই দেবো।
উকিল (হুমায়ূন ফরিদী) - গুড, এইবার বলেন গত রাতে আপনার মামার কি হয়েছে।
মোনা - মামাকে গতরাতে পুলিশ এরেস্ট করে নিয়ে গেছে। সম্ভবত অফিসে টাকাপয়সা সংক্রান্ত কোন সমস্যা। কিন্তু স্যার আমার মামা অত্যন্ত সাধু প্রকৃতির লোক।
উকিল (হুমায়ূন ফরিদী) - আহা, আপনার মামা সাধু প্রকৃতির লোক নাকি শয়তান প্রকৃতির লোক সেটা আপনি বললে তো হবেনা, দেখতে হবে কাগজপত্র কি বলে। কাগজপত্র যদি বলে শয়তান প্রকৃতির লোক তাহলে উনি শয়তান। কাগজপত্র আনছেন?
মোনা - (ফাইল আগিয়ে দিয়ে) জী।
উকিল (হুমায়ূন ফরিদী) - দেখি ...... হুম ক্রিমিনাল কেইস, মিসএপ্রোপ্রিয়েসন এর মামলা, ৪০৩ ধারা, ম্যাক্সিমাম পেনাল্টি ২ বছর। নার্ভাস হবেন না, ২ বছর সময় দেখতে দেখতে কেটে যাবে, আপনার মামাকে বলেন হাসিমুখে জেলে ঢুকে যেতে।
মোনা - উনার জেল হয়ে যাবে?
উকিল (হুমায়ূন ফরিদী) - অবশ্যই হবে। যে চুরি করেছে তাকে খালাস করা সহজ, কিন্তু যে চুরি করেনাই তাকে খালাস করা খুব কঠিন। অপরাধীরা খালাস পেয়ে ঘুরে বেড়াবে আর ভালো মানুষ জেলে চলে যাবে, হাহ হা হা। আপনারা এখন বিদায় হোন।
মোনা - বিদায় হবো মানে? আমার মামার জেল হয়ে যাচ্ছে, আপনি বেল পিটিশন করে জামিনের ব্যাবস্থা করেন।
উকিল (হুমায়ূন ফরিদী) - আহহা, আজ কাল পরশু এই ৩ দিন জেল বন্ধ, জামিন হবেনা।
মোনা - কিন্তু ওসি সাহেব তো বললেন জামিন হবে।
উকিল (হুমায়ূন ফরিদী) - সবসময় সবার কথা বিশ্বাস করতে নাই, আর এই কেস আমি নেবনা। চুরি-চামারির কেসে আমার কোন আগ্রহ নাই। আপনার মামা যদি কোনদিন খুন-খারাবি করে আসবেন, এখন যান।
মোনা - শুনুন, আমি আমার জীবনে অনেক আজেবাজে মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো একটা লোক দেখিনি, বাকের ভাই চলে আসেন, এই দেশে উকিলের অভাব হবেনা।
উকিল (হুমায়ূন ফরিদী) - মঞ্জুর, এই দেশে কি উকিলের অভাব আছে?
উকিলের এসিস্টেন্ট - স্যার, কালো বোরকা পরলেই উকিল হয়না।

(২ দিন পর)
উকিল (হুমায়ূন ফরিদী) - ওইঘরে কথা বলে কে?
বাকের ভাই - আমি স্যার, আমি বাকের। অস্ত্রমামলা স্যার।
উকিল (হুমায়ূন ফরিদী) - আপনার মামার জামিন তো করায় দিয়েছি, এখন কি? হিয়ারিং হলে তখন আসবেন, অপ্রয়োজনে বিরক্ত করেন কেন আপনারা?
বাকের ভাই- স্যার, আপনার ব্যাথা কি বেশি?
উকিল (হুমায়ূন ফরিদী) - আপনি কি ডাক্তার?
বাকের ভাই- জী না স্যার।
উকিল (হুমায়ূন ফরিদী) - তাহলে অপ্রয়োজনে প্রশ্ন করেন কেন?
বাকের ভাই- আপনার কষ্ট দেখে কষ্ট হয় স্যার, এইজন্য বলতেছি।
উকিল (হুমায়ূন ফরিদী) - অন্যের কষ্ট দেখে আপনার কষ্ট হয়?
বাকের ভাই- জী স্যার হয়।
উকিল (হুমায়ূন ফরিদী) - আমার হয় না।
বাকের ভাই- আপনারও হয় স্যার। আপনার কষ্ট হয় বলে আপনি এই কেসটা নিয়েছেন স্যার।
উকিল (হুমায়ূন ফরিদী) - মঞ্জুর একে যেতে বলো।
বাকের ভাই- স্যার আমি আপনার জন্য একটু মিষ্টি এনেছিলাম স্যার।
মঞ্জুর - স্যার মিষ্টি টিস্টি কিছুই খান না, আপনি মিষ্টি নিয়ে চলে যান, স্যার রাগ করবেন
(বাকের ভাই মিষ্টি নিয়ে চলে যাচ্ছিলেন .... হঠাত ...।)
উকিল (হুমায়ূন ফরিদী) - মঞ্জু, মিস্টিটা রেখে দাও।
মঞ্জুর - রেখেছি স্যার।
(বাকের ভাই চলে যাওয়ার পর)
উকিল (হুমায়ূন ফরিদী) - বুঝলা মঞ্জুর, এই জীবনে কেউ আমারে ভালোবাইসা কিছু দেই নাই। এই ছেলেটা দিছে। এতে ওর কোন স্বার্থ জড়িত নাই, ভালবেসে দিছে। নাও মিষ্টি খাও।
মঞ্জুর - স্যার আপনার ব্যাথা কি কমেছে?
উকিল (হুমায়ূন ফরিদী) - (অত্যন্ত রাগত স্বরে) অপ্রয়োজনীয় প্রশ্ন কেন করো? যাও ........
(একটু পরেই মৃদু সুরে) মঞ্জুর ব্যাথা কমেনাই, যাও .......
...........................................................................................
.................................................................................................
..........................................................................................................
(কোথাও কেউ নেই)
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×