আমার জন্মের পরেই আমার বাবা মা নাটরের এন এস কলেজের পিছনের একটা ভাড়া বাসায় থাকতে শুরু করেন ।। এটি একটি মোটামোটি আধুনিক বাসা তাই পায়খানাও পাকা ছিল ।। আমি ছোট বেলা হতেই পরিস্কার আর পাকা পায়খানায় কাম সেরে আমার অভ্যাশ ।। আমার বয়স ৫ বছর হলে আবার আমার বাবা মা গ্রামে দাদার বাসায় ফিরে আসেন ।। গ্রামে যে কয়টি বাড়িতে পাকা টয়লেট ছিল এর মধ্যে আমাদের টা অন্যতম ।। কারন তখন গ্রামে পায়খানা অযথা খরচ হিসেবে গন্য হতো ।। কারন আসে পাসে আখের চাষ হতো প্রচুর এছাড়া ঝোপ ঝাড় এর অভাব নেই ।। এমন কি রাতের বেলা রাস্তার কাম সার ছিল কিছু লোকের ফ্যাশন ।। এটা লোক জনের চলাচলের বিরাট একটা বাধা ছিল ।। বিশেষ করে আমাদের রাস্তা দিয়ে দিনের বেলা রাস্তা দিয়ে প্রচুর লোক চলা চল করে ।। কারন এটা আমাদের গ্রাম হতে হাটে যাবার জন্য অন্তত ১৫-২০টা গ্রামের লোক ব্যাবহার করে (যদিও কোন সরকার আজও সেই রাস্তা পাকা করেনাই ) ।।
যাক সেই কথা ...........এর পরে বয়স ৬ বছর হলে আমাদের গ্রামের স্কুলে ভর্তি হলাম ।। স্কুলটা একেবারে বিলের মধ্যে চারিদিকে আখ আর বিভিন্ন ফসলের মাঠ ।। আমাদের স্কুলে বচ্চাদের জন্যে পেসান খানা থাকলেও কোন পায়খানা ছিল না আজও নাই ।। তাই আমাদের কারো ইয়ৈর বেগ পাইলে আমরা ঝোপে ঝাড়ে কাম সারতাম ।। একই কাহীনি হাই স্কুল এ ও ।। ক্লাস এইটে এসে পুঠিয়ায় পি এন হাই স্কুলে ভর্তি হলাম ক্লাস এইট থেকে ।। পি এন এ দু একটি পায়খানা থাকলেও বহু ছাত্রের ব্যাবহারে অল্প সময়ের মধ্যেই তা ব্যাবহারের অনুপোযোগী হয়ে থাকতো ।। অনেকেই মসজিদের পায়খানায় টাকা দিয়ে কাম সেরে আসতো ।। আর যারা জানেনা তারা অনেকেই বিরাট পেসাব খানার ভিতরেই কাম সারতো ।।
এখন আছি রাজশাহী কলেজ নামক বিখ্যাত এক কলেজে ইতিহাস বিভাগে ।। এখানেও আমার সমস্যা পিছু ছাড়েনি ।। আমাদের দুটি টয়লেট একটা পুরুষ একটা মেয়েদের ।। পুরুষ টয়লেক যে শেষ কবে পরিস্কার করা হয়েছে তা আল্লাই ভাল জানে ।। প্যানের অর্ধেক ইয়ৈ ভর্তি থাকে ।। আর মেয়েদের টায় কোন লক নাই ।। এই হচ্ছে আমার দেখা আমাদের শিক্ষাঙ্গনে টয়লেটের অবস্থা বা ব্যাবস্থা ।।
যা দেখিয়া আমার গা গুলায় আসে .........
কবে যে শিক্ষা মন্ত্রি শিক্ষিত হবে আশায় আছি ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


