সিরিয়ায় শিশুদের জীবনরক্ষায় জীবন দিলেন যে মহৎপ্রাণ চিকিৎসক
০১ লা মে, ২০১৬ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিরিয়ার অন্যান্য শহরের মতো হালাব শহরের বেশিরভাগ চিকিৎসকও শহর ছেড়ে চলে গেছেন। কেউ তুরস্কে, কেউ অন্য কোথাও। কিন্তু আড়াই লাখ মানুষের শহর হালাবে হাতেগোনা মাত্র কয়েকজন চিকিৎসক থেকে গেলেন। তারা কোথাও যাননি। এঁদেরই একজন ডাক্তার মুআজ। হালাব শহরের শ্রেষ্ঠ শিশু চিকিৎসকদের একজন তিনি। যে কোনও মুহূর্তে প্রাণহানির আশঙ্কার মধ্যেও তিনি তার কর্মস্থল আলকুদস হাসপাতাল ছেড়ে কোথাও যাননি। দিনভর শিশু বিভাগে আর রাতভর জরুরি বিভাগে চিকিৎসাসেবায় ব্যষ্ত থেকে বেশিরভাগ সময় হাসপাতালে কাটাতেন তিনি।
গত বুধবার সরকারি বাহিনীর নির্মম ও অমানবিক বিমান হামলায় এই হাসপাতালে কর্মরত অবস্থায় মারা যান তিনি এবং একজন দাঁতের চিকিৎসক, তিনজন নার্স, রোগীসহ একই হাসপাতালের মোট ২২জন। আক্রমণ শুরু হওয়ার মুহূর্তে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদের নিরাপদ আশ্রয়ে সরাতে ব্যষ্ত ছিলেন তিনি। নবজাতকদের জীবন বাঁচাতে নিজেকে উৎসর্গ করলেন এই মানুষটি। এমন মহৎপ্রাণ চিকিৎসক সুহৃদকে হারিয়ে হালাবাবাসী আজ শোকে স্তব্ধ। তার সহকর্মীরা বলছেন, সিরিয়া একজন শ্রেষ্ঠ শিশু চিকিৎসককে হারালো। আমরা হারালাম আমাদের একজন নিবেদিতপ্রাণ বন্ধু। পরিবারকে নিরাপদ আশ্রয়ে তুরস্কে পাঠিয়ে দিয়েছিলেন ডাক্তার মুআজ। সিরিয়া ছেড়ে চলে আসার জন্য স্ত্রীর অনুরোধে তিনি বলতেন, আমার এলাকার শিশুদের ছেড়ে আমি নিরাপদে ঘরে বসে থাকবো না।

সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৬ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন