কবিতার মতো করে কিছু কথা বলতে এসেছি
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
নিজে নিজেকে কবি বলি না ,কেউ যদি বলে
জনাব,জনাবার বদান্যতা ,
যদি কোন পত্রিকা প্রকাশ করে ,তাদের কাছে কৃতজ্ঞ
কেউ যদি পড়ে তাদের কাছে ঋণী।
কবি হতে আসিনি ,কবিতা লিখতে আসিনি ,
কবি লড়াই লড়তে আসিনি,কবির পরীক্ষা দিতে আসিনি
কবিতা লিখতে পারবো না কোন দিন ,
তবে একটা কবিতার অপেক্ষায় থাকি ।
কবিতা হোক না হোক,
কবিতার মতো করে কিছু কথা বলতে এসেছি,
কিছু কথা রেখে যেতে এসেছি।
ঘুনে ধরা সমাজের কিছু ঘুন যদি ঝরে আমার শব্দ মালয়,
বিবেকের দরজায় করা নাড়তে এসেছি ,
যদি শব্দ হয় দরজা খোলার ,মানবতার কথা বলতে এসেছি ,
কোন একটি লাইন ,পংক্তি কাজে লাগে মানবতার।
কবিতার বাজারে নিলামে উঠেছে কবিত্ব ,
নানা দর্শনে ধর্ষিত আমার শব্দ মালা ,
কবি আর কবিতার জাত হয় কি?
কোন দল হয় কি কবিতার,কবিতা কি ধর্মের ,
কবিতা কি কোন গোষ্ঠীর কথা মতো চলে?
নিজের লেখায় এখন করতে হয় অর্থ লগ্নি ,
কতটা নিচে নেমেছি ,কেউ কি ভাবি,
কেউ দোকান খুলে বসেছি ,কবি আর কবিতার!
আমি লিখতে পারিনা,কেউ আমাকে দিয়ে লেখায়।
ভালো ই হলো ,কবি হইনি ,কবিতাও হয়না !
লেজুড় বৃত্তির মোসাহেবি কবিতা দিয়ে কি হবে এ সমাজের?
কতো কবি ঘাপটি মেরে চুপটি করে বসে আছে, খাতা কলম নিয়ে ,
লিখবে না প্রকৃতির ভারসাম্য হীনতা নিয়ে , ঘুম, খুন, হত্যা,
বেকারত্ব, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন নিয়ে লিখবে না!
লিখবে না লাঞ্চিত বোনের জন্যে ,
একের পর এক লাশ উপহার কবি আর কবিতার জন্যে!
থেমে থাকবে কলম!
লিখবে না আমার বিশ্বাস ,
আমার ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্যে কারীর বিরুদ্ধে ,
দেশ দ্রোহীদের বিরুদ্ধে আসে কবিতা কালে ভদ্রে ,
দেশ প্রেমের অতিরিক্ত চেতনার কবিতাও হয় মাঝে মাঝে!
লিখবে, পরকীয়ায় কবিতা ,লিখবে প্রেমের কবিতা,
প্রেম আর কবিতা , সে কি যুগল বন্ধন ,নারী,বর্ষা,নদী ,পায়েল,
নুপুর,কংকন,নীল,নীলাম্বরী ,আকাশ ,পাহাড় ,সমুদ্র ,সবুজ ভূমি ,
আমার বাংলা ভাষা ,মুক্তি,স্বাধীনতা,লাল সবুজের পতাকা
আহা , এই সব যে কবিতার মূল উপাদান ।
ভাষা আর ব্যাকরণ ও যে আসে না !
আমি যে প্রেমের কবিতাও লিখতে জানিনা।
যদি প্রেম বুঝতাম,ভালবাসা জানতাম ,
তাহলে কি বুকটা খাঁ , খাঁ করতো ,বর্ষায়।
কবি হতে আসিনি ,কবিতা লিখতে আসিনি,
আছি একটি কবিতার অপেক্ষায়।
তোমরা আমায় কবি বলো না,আমি নিজে নিজেরে কবি বলি না।
আমি যে কবিতা লিখতে জানি না।
কেউ যদি কবি বলো ,তাতে আমার কি দোষ বলো ?
কবিতা হয় না ,কবিতার মতো করে কিছু কথা লিখি মনের কষ্টে ?
আমি যে এক কষ্ট বিলাসী মানুষ।
কষ্ট ভাড়া করি ,দত্তক নেই ,কষ্টের জন্ম দেই.
বুকের জমিনে কষ্টের আগাছা হয়েছে ,
বেড়ে উঠছে ,উপড়ে ফেলতে পারি না।
সিঙ্গাপুর ,১৯-৮-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


