তবু কেন পঁচে ,তবু কেন গলে ?
জাহাঙ্গীর বাবু
মানব দেহ বা প্রাণী দেহ ,
কিংবা সৃষ্টির যে কোন জীব ,
প্রাণ হারালেই পঁচে যায় ,
গলে যায় ,শুকিয়ে যায়,
পোকা হয় ,মাটিতে মিশে যায় .
অথচ প্রাণ তো
নিঃশ্বাস,বায়বীয় ,হাওয়া ,বাতাস ।
বাতাসতো মাংসল বস্তু বা পদার্থ নয় ,
বায়ু চলে গেলেই শেষ।
দেহ থাকে ,বাতাস থাকে
তবু কেন পঁচে ,তবু কেন গলে ?
আহারে মাওলা ,কি তোর খেলা ,
আমি পাপী বুঝিনা ,কেন বুঝিনা।
মাওলা কেন বুঝি না !
সিঙ্গাপুর
18-8-2016

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


