somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইস,চাকরী করে!

২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইস,চাকরী করে!

জাহাঙ্গীর বাবু

এ দেশ আমার,এ মাটি আমার
প্রবাসের কথা থাক
এ দেশেই আমি যাযাবর।
আমি খেটে খাই,আমি গতর
খাটাই,অফিস সামলাই,সে অফিসেই
কখনো সখনো আমি অসহায়!

বিদেশ বিভুইয়ে দাপিয়ে বেড়িয়েছি
রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির
চাকা সচল রেখেছি,সে আমি
দেশে একটি চাকরীর জন্য
নতুন চাকরীর মতো ইন্টার ভিউ
দিয়েছি,বহুবার রিজেক্ট হয়েছি।


আমার গ্রামের এক ধনীর কাছে
দুই বার নিয়ে গিয়েছিল,আমদের
কমিশনার,নেতা ভ্রুক্ষেপ করে নাই।
এক বড় ভাই দুই ফোন করেছিলো
এক ধনীর কাছে আশা দিয়েছে
চাকরী দেয় নাই।


এক বন্ধু চাকরী দিয়েছিলো
তার পার্টনার সহ্য করে নাই,
সে বলেছিলো,তোর বহুমাত্রিক
প্রতিভা তোর শত্রু!

নির্বাক তাকিয়েছিলাম,চাকরীর
জন্যই দেশে থেকেও বাবার শেষ
নিঃশ্বাসের সাক্ষী হতে পারিনি।
এ জীবনে অনেক গড়েছি ইমারত
যখন যার চাকরী করেছি
ছিলাম তার ডান হাত,নির্ভরতা, ভরসা।
বিশ্বাসী ব্যাক্তিত্ব আমার ঐশ্বরিক।


প্রতি বেসরকারি, প্রবাসী চাকরীর
অন্তিম লগ্নে ফিরেছি শুণ্য হাতে।
ঠিক শুরুতে ছিলাম যেমন!

কথার কথা,পিওন আরদালির
চাকরীর ইন্টারভিউতে,বি সি এস
এর মতো ভাইবা দিয়েছি!

বিদেশে দুই তিন লাখ টাকা
বেতন ছিলো যাদের,দশ,
পনের হাজারের
চাকরী মিলেনা তাদের।


এ দেশ আমার,এ মাটি আমার
এ লেখায় কিছু কথা আমার
বাকী ভাড়া করা,অন্যের।

ওই যে চেয়ার, চেয়ারটা যখন যার
কথাও তখন তার,
চেয়ারের মানুষটা অভিনেতা মাত্র।
চেয়ারই করে পবিত্রকে অপবিত্র!

মানুষ সময়ের ফাঁদে কাঁদে,
আমিও কেঁদেছি অন্তরের গভীরে।
এখন আমি আছি বেশ
কাজ দিয়েই টিকে আছি বস।


কাজের সময় সীমা মানিনা,
অবিরাম কাজ করে যাই,
এ যুগে কর্মহীনের মুল্য নাই।

বন্ধু ভুলেছি,ভুলেছি ঘর,
আপন দেশেই আমি যাযাবর।


অমানুষের মাঝেও মানুষ আছে
তেমন একজন আমার সার্টিফিকেট নয়
আমার ভেতরের আমাকে দেখেছে
তার উপর আল্লাহ রহম করেছে
আমাকে যোগ্য আসন দিয়েছে।
তার সন্মানে এখন দিন রাত
পড়ে থাকি কাজে,অভ্যাস পুরানো,
সে দিন আশরাফ বললো
কাজে ডুবে থাকা
তোমার পুরানো অভ্যাস আছে।


আমি বলি,প্রথমে আমার ঈমান,
আমি পাক কালেমা কলবে লয়ে
অতি সাধারণ মানুষ,মুসলমান।

ইমান আমার ধর্ম,ধর্মের পর আমার কর্ম।
যে কর্মের বিনিময়ে আমি খাই
আমার পরিবার বাঁচে,
সে কর্মে কোন ফাঁকি নাই।


তবু কিছু মানুষ,ওই চেয়ারের,
চেপে যায়,চিপে যায়,আরো চায়
আমি দিয়ে যাই,দিয়ে যাই,
বেরসিক ভাগ্য, খাটিয়ে লয়,খেটে যাই,
ইতরের কাছেও গতর খাটাই।

টার্গেট! আলাদিনের দৈত্যের পুরণ করার
ক্ষমতা নাই,সে টার্গেটে পিছে দৌড়াই,
বন্ধু আমায় শিষ দেয়, ইস,চাকরী করে!
হ্যা,আমি সব ভুলে বাঁচার জন্য,
বাঁচাবার জন্য,আহারের জন্য
কত গুলো মানুষের হক পুরোনের
নিমিত্তে দ্বারে দ্বারে পানসী ভিড়াই।


ছোটও ছাটে,বড়ও কাটে
স্যান্ডুইচ এর মতো চাপে চাপে
ঘাম ঝরাই,সততার দায়ে,উদোরের
ভোগে,আল্লাহর গোলাম,
মানুষ হয়ে মানুষেরই গোলামী করি!


আমিও বলি
ইস,আমি চাকরী করি।
মাসান্তে ভোগ করি।
ইস,আমি চাকরী করি।

২০-৭-২০২০
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×