ছোট বেলায় একবার বড় ভাইদের জন্য অপেক্ষা করছিলাম যে উনারা সিলেট থেকে আসার পর আমাদের শপিং করা হবে। সব বন্ধুরা শপিং শেষ কিন্তু আমাদের শপিং এখনও করা হয়নি। কাল ঈদ কিন্তু আজ রাত ১২.০০ এ.এম হয়ে যাচ্ছে কিন্তু ভাইয়াদের বাড়ি ফেরার সময় ফুরাচ্ছে না। রাত ১২.৩০ এ.এম এ উনারা বাসায় ফিরলেন। আম্মা খাবার দিলেন। খাওয়া শেষে ভাইয়া বললেন চল শপিং এ যাব। ৩ ঘন্টার মধ্যে শপিং শেষ। কি যে আনন্দ লাগছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। তখন ছোট থাকার কারণে খেয়াল করিনি বাবা-মা কি কিনলেন। আব্বা এবং আম্মা তো কিনতেই চাইতেন না। বলতেন তোদের কিনা হয়েছে মানে আমাদের ও কিনা হয়েছে। ছোট বেলার সেই ঈদের আনন্দ আজ আর আগের মতো নেই। মানুষের বয়সের কারণে জীবনে অনেক পরিবর্তন হয়। রুচির ও পরিবর্তন ঘটে। এখন উপলব্ধি করতে পারি সেই ছোট বেলার শপিং এর কষ্টের কথা। আজ যখন কোন শপিং মলের পাশ দিয়ে যাই যখন কোন ছোট ছেলে মেয়েকে দেখি শপিং মলের পাশে ঘোরাঘুরি করছে তখন খুব কষ্ট লাগে। আমরা যদি ঠিকভাবে আমাদের যাকাত টা আদায় করতাম তবে আমাদের এই সমাজে ধনী গরিব বৈষম্য থাকতো না। আজ গরিব মানুষের যাকাতের টাকা আমাদের পকেটে। আমরা অনেক আনন্দ করে ঈদ করবো কিন্তু যেই দিন মহান আল্লাহর নিকট আমরা উপস্থিত হবো তখন আমরা আল্লাহকে কি জবাব দিব? তাই বলি যাকাতের টাকা পরিশোধ ছাড়াও আমরা যে যেই অবস্থান আছি সেই অবস্থান থেকে আমাদের আমরা আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।