somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাহিদ অনিক
যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- জার্নাল অফ জাহিদ https://journalofjahid.com/

মায়াং, তোমার হাঁটুর ক্ষত কতটা শুকিয়েছে ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়াং,
তোমাদের তীব্র দুঃখের কথা পড়ছি পত্র-পত্রিকায়
দেখেছি কারও পা নেই, কারও হাত নেই,
হাত-পা বিহীন প্রাণগুলো দেখতে বড্ড মুমূর্ষু দেখায়, বড্ড বীভৎস দেখায় !
কারও কারও আবার গোটা দেহটা আছে কেবল প্রাণটাই নেই।
আমি আজকাল প্রাণহীন পত্র-পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছি,
টেলিভিশনের এন্টেনাটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছি।
পত্রিকার ছেলেটা আমাকে রোজ মনে মনে গালি দেয় দশবার
একটা পত্রিকা বেশি বিক্রি হলে ওদের দু’পয়সা কামাই হয়ত হয়
কিন্তু আর যে দেখতে পারি না তোমাদের বর্ণনাতীত দুর্দশা !


রাত দুটায় দুটা টি-ব্যাগ দিয়ে আমি যখন কড়া একটা চা বানাই
বুলেটিন শুনতে পাই; তীব্র গোলাগুলিতে ছয় রোহিঙ্গা নিহত।
আমার তখন খুব জানতে ইচ্ছে হয় মায়াং,
তুমি শেষ কবে একটু চা খেতে পেয়েছ ?
আর কতদিন তোমরা খবরের বুলেটিনে রোহিঙ্গা হয়েই থাকবে ?
তোমরাও যে মানুষ, এতদিনে সেটা সংবাদকর্মীদের মনে থাকার কথাও না।


কম্যুনিজমের এই যুগেও তুমি জানো নিশ্চয়ই মায়াং,
বাঁচতে হলে, খেতে হলে, প্রেম করতে গেলে কিয়াট প্রয়োজন
বিনে পয়সায় কিছুটা মাখোমাখো প্রেম হয়, কিন্তু জমে ঠিক ওঠে না।
তোমার বার্মিজ প্রেমিক এসেছিল গত দু’এক মাসে ?
তোমার শরীরে হাত ছুঁইয়েছিল ?
শারীরিক উত্তেজনায় না হোক,
তীক্ষ্ণ বেয়োনেটের ক্ষত শুকাতে হলেও যে মাথার উপরে একটা হাতের স্পর্শ লাগে,
সেই হাতটা কি তুমি পেয়েছ মায়াং ?


তোমাদের জাতীয় সংগীতে তোমরা বলেছে কাবা মা কিয়্যেই-পৃথিবীর প্রান্ত পর্যন্ত বার্মা
পৃথিবীর প্রান্ত তো দূরের কথা,
দ্যাখো রাজধানী নেপিদ পর্যন্তই পৌঁছাতে পারছ না,
পৌঁছাতে পারছ না বলবে বড্ড ভুল হয়ে যায়, পৌঁছাতে দেয়া হচ্ছে না তোমাদের।
রবি ঠাকুরের সোনার বাংলা আর সায়া তিনের কাবা মা কিয়্যেই;
দুইটার মধ্যে কোন পার্থক্য আমি দেখি না, পার্থক্য খুঁজি না।
আকাশ জল স্থল সব সীমানা অতিক্রম করে তুমি চলে এসো মায়াং,
সীমান্তের মাইনগুলোতে ভয় পেয়ে বেঁচে থাকা মানে নিজেকে অবিশ্বাস করা,
প্রত্যয়ী হও মায়াং, দৃঢ় হও; বেঁচে থাকা এখনো অনেক বাকী তোমাদের।


মানুষকে কাঁটাতারে যারা বাঁধে, তারা কি করে শান্তিতে ঘুমায় আমি জানি না।
এদেশে যখন বন্যা হল, বোরো ধানের পাকা বীজ ডুবে গেল
তোমার দেশেও তখন রাখাইন উচ্ছেদ তুঙ্গে !
সেই মুমূর্ষু সময়ে বার্মা থেকে নিয়ে আসা আড়াই লাখ টন চালের ভাত যারা খেয়েছে,
তারাই এখন দেখছে তোমাদের পায়ে দগদগে ক্ষত!
মানবতা বলতে একটা শব্দ এখন কেবল অভিধানেই আছে
বার্মিজ জান্তা তোমরা হজম করেছ, এটা তো তোমাদের কাছে দুধ-ভাত!
নিজেদের নিজেরাই এগিয়ে নিয়ে যাও মায়াং,
নিজেদের দল নিয়ে নিজেরা হেঁটে যাও বিশ্বের শেষ প্রান্তে,
আচ্ছা মায়াং? হাঁটতে পারবে তো? তোমার হাঁটুর ক্ষত কতটা শুকিয়েছে ?
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:১৫
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×