somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসো, কোড লিখি। কোডিং করতে শিখি।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিল গেটস, যে টানা ২১ বারের মত বিশ্বের সেরা ধনী হিসেবে ছিলেন। শুরু করেছেন কোডিং দিয়ে। প্রোগ্রামিং দিয়ে। ১৩ বছর বয়স থেকে শুরু করেছিলেন। খুব ছোট ছোট কোড লেখা শুরু করেছিলেন, যেমন Tic-tac-toe। এরপর আস্তে আস্তে ঠিকই উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর কোড লিখেছেন বা লিখতে শুরু করেছেন। পরের গল্প তো সবার জানা।

কোড লিখে সবাই বিল গেটস হবে না। কেউ কেউ মার্ক জাকারবার্গ ও হবে। যে ক্লাস সিক্স থেকে কোড লেখা শুরু করেছিল। এরপর একদিন ফেসবুক বা এমন কিছু তৈরি করার স্বপ্ন দেখছিল। এবং শেষে আজকের ফেসবুক। ক্রেজি থিংস, ইয়া?

ফেসবুকের কথা বাদ দিলাম, টুইটারের কথা বললে কেমন হয়। Jack Dorsey, যার ৮ বছর থেকেই কম্পিউটার এর সাথে পরিচয় ঘটে। এরপর এক সময় প্রোগ্রামিং। এবং শেষে টুইটারের মত সোশাল নেটওয়ার্ক।

ও, আমি দুই জায়ান্টের কথা ভুলে যাচ্ছি। ল্যারি পেইজ এবং সেগ্রেই ব্রিন। দুই জায়ান্ট মিলে তৈরি করেছিল আরেকটি বিশাল জায়ান্ট। গুগল! ইন্টারনেট সার্ফিং এক্সপেরিয়েন্স পরিবর্তন করে দেওয়ার মত একটি অ্যালগরিদম, তারপর তার কোডিং এবং শেষে গুগল নামক সার্চ ইঞ্জিনটি। কোডিং দিয়েই শুরু। আজ যেখানে তথ্য প্রযুক্তি, সেখানেই গুগল। সার্চ ইঞ্জিন, সোশাল নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, হোম সিকিউরিটি, মহাকাশ স্টাডি সহ সব কিছুই নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। কোন এক সময় প্রতিটি কদমে গুগলে প্রোডাক্ট বা প্রযুক্তি ব্যবহার করতে হবে। আর কিছু দিন বেঁচে থাকলে নিজের চোখেই দেখে যেতে পারবেন।

উদাহরণ দিতে গেলে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। যেসব বিশাল বিশাল টেক জায়ান্টের শুরু হয়েছিল কোডিং দিয়ে। দুই এক লাইন এর কোড। এরপর আরো কয়েক লাইন, এরপর আরো... এভাবে মিলিয়ন লাইন কোডের প্রোগ্রাম।

কোডিং শিখার পরপরই ফেসবুক, টুইটার বা গুগল তৈরি হয়ে যায় নি। এসবের আগে এরা আরো অনেক কিছুই তৈরি করছিল, নিজেদের কোডিং জ্ঞান আস্তে আস্তে বৃদ্ধি করেছে। সফল হয়েছে যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলো। এক দিনে নয়, ধীরে ধীরে।

আচ্ছা, ফটোশপ কেমন? তাও তো কোডিং দিয়েই শুরু, তাই না? আচ্ছা, তাও বিশাল সফট। এংরি বার্ড কেমন? খেলতে দারুণ তাই না? বেশি কোড লিখতে হয় নি, কিন্তু দারুণ কনসেফটে দারুন গেম। ফ্লাপি বার্ড? সহজ কোডিং। তবে প্রথম দিনই এসব সম্ভব হবে না। আস্তে আস্তে সবই সম্ভব হবে।

এক সময় ডেক্সটপ সফটওয়ার এর জন্য কোড লিখতে হতো। এখনো হচ্ছে। এরপর মোবাইলের জন্য। স্মার্ট ফোনের জন্য অ্যাপ তৈরির কোড লিখতে হচ্ছে। তৈরি হচ্ছে অনেক লক্ষ কোটি অ্যাপ। সবই কোডিং করে।

এর পর কি আসছে? স্মার্ট টিভি, স্মার্ট হোম, স্মার্ট অফিশ। এসবের জন্য সফটওয়ার / অ্যাপ বা যাই বলি না কেনো দরকার কোডিং। প্রোগ্রামিং। ক্ষেত্র বাড়ছে, দিন দিন।

আচ্ছা, রোবটের কথা ভুলে যাচ্ছি। আপনার ভবিষ্যৎ রোবটকে পরিচালনা করার দ্বায়িত্ত্ব ও কিন্তু আপনার। সে কিন্তু কিছুই বুঝবে না। সব কিছুই আপনাকেই বুঝাতে হবে। দরকার কোডিং।

কোডিং কি শুধু যারা কম্পিউটার সাইন্সে পড়ে তাদের জন্য? একটুও না। সবার জন্য। যে কেউ কোডিং করতে পারে। যে কেউ। এবং যখন খুশি তখনই শুরু করতে পারে। দরকার ইচ্ছে শক্তি। প্রবল ইচ্ছে শক্তি। ভালো হয় যদি আজই শুরু করা যায়। কোডিং জানলে শুধু যে প্রোগ্রামই লেখা যাবে তা না, এটা মানুষের লজিককেও শার্ফ করে।

একজন আর্টিস্ট কোডিং নিয়ে কি বলেছে দেখি। স্টিভ জবসকে আমার সব সময় একজন আর্টিস্টই মনে হতোঃ

Everybody in this country [read world] should learn how to program a computer... because it teaches you how to think. - Steve Jobs.
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×