গত পরশূ রাত ৮.২০।
প্রথমেই বলে নেই আমি গরিব মানুষ। গরিব বলে যে তথ্যপ্রযুক্তি থেকে দুরে থাকব তা নয়, মাঝে মাঝে সাধ যাগে এন্ড্রয়েড মুবাইল চালাই। তো কিছু টাকা জমাইছি যে একটা সেট কিনমু। তাই সেলবাজার, বিক্রয় ডট কম এ ঘুরতে ঘুরতে একটা সেট পছন্দ হইল। নিচে মুবাইল নাম্বার দেখে ফোন দিলাম-
আমি: হ্যালো স্লামলিকুম। আপনি কি কোন এড দিয়েছেন সিমফোনি সেট এর।
সে: আপনার নাম কি?
আমি: জি মামুন।
সে: এই নাম্বার কি আপনার?
আমি : জি আমার।
সে: থাকেন কোথায়?
আমি : যাত্রাবাড়ি
সে: আমি থানা থেকে বলছি আমি অমুক অসি...
আমি: আমি তো এড দেখে ই ফোন দিলাম...
সে: কাকে যানি বলল যে যাত্রাবাড়ি থানায় ফোন দাও নাম্বার ট্রেস কর...
আমি ফোন রেখে দিলাম....
না জানি কোন বদ এই আকাম করছে। তার নাম্বার দিয়ে একাউনট খুলছে... আমার মত আরো কত জনকে যে সে ধমক দিছে আল্লাহ ই জানেন।...... পরে অবশ্য আর কোন ফোন আসে নাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




