somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদদের সম্মান প্রদর্শনার্থে শহীদ মিনারে ফুল দেয়া কি আসলেই শিরক? আমার মতামত জানালাম, আপনাদেরটাও প্লিজ জানান।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরক জিনিসটা কি? শিরক হল তাওহীদের বিপরীত শব্দ। তাওহীদ বলতে বুঝায় আল্লাহর একত্ববাদে মনেপ্রাণে বিশ্বাস করা। 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এ বিশ্বাস করা। আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা ও ইবাদতের যোগ্য হিসাবে বিশ্বাস করা ও মানা এবং কেবল শুধু তারই ইবাদত করা। তার সন্তুষ্টির অর্জনের চেষ্টা করা। আর শিরক মানে হল আল্লাহসহ অথবা আল্লাহ ব্যতিত একাধিক ব্যক্তি বা বস্তুকে বা সত্তাকে সৃষ্টিকর্তা মেনে তার ইবাদত করা বা পূজা করা। সনাতন ধর্মালম্বীরা মূর্তিপুজা করে সেটা শিরক কেননা তারা একাধিক দেবতাকে মানে, তাদের সন্তুষ্টির জন্য পূজা করে। এজন্যই তাদের মূর্তিপূজা শিরক।

এবার আসি আমাদের শহীদ মিনারে ফুল দেয়ার বিষয়টিতে। এর কারণ শুধুই ভাষা শহীদদের স্মরন ও তাদের প্রতি সম্মান প্রদর্শন। এই সম্মান প্রদর্শন কখনোই চরম পর্যায়ে নিয়ে যাওয়া না যে তাদের পূজা করা বা তাদের ইবাদত করা কিংবা তাদের সৃষ্টিকর্তার আসনে বসানো (নাউজুবিল্লাহ)। তাহলে আমরা যদি তাদের কেবলই সম্মান প্রদর্শনের জন্য শহীদ মিনারে ফুল দেই, তাহলে তো সেটা শিরক হবে না। যদি ভাষা শহীদদের ইবাদত করতাম বা এই কাজের মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে চাইতাম, সেটা শিরক হত। কিন্তু আমরা সকলেই জানি যে তারা মৃত, তাদের সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। সেক্ষেত্রে শুধু তাদের সম্মান প্রদর্শনের ব্যাপারটি কোনভাবেই শিরক হতে পারে না।

পাশাপাশি আরেকটা কথাও বলে রাখা প্রয়োজন। সনাতন ধর্মালম্বীরা মনে করেন যে তারা যে মূর্তি গড়েন, সেই মূর্তির মধ্যেই তাদের দেবতার বাস। কিন্তু যারা শহীদ মিনারে ফুল দিচ্ছে, তারা কি এটা ভাবে যে শহীদ মিনারের ঐ স্তম্ভগুলোর মধ্যেই ভাষা শহীদেরা বা তাদের আত্মার বাস? না, তারা মনে করে না।

সুতরাং, কারো যদি শহীদ মিনারে ফুল দেয়া কেবলই ভাষা শহীদদের সম্মান প্রদর্শনের একটা স্মারক হয়ে থাকে, তবে তা কোনমতেই শিরক হবে না।

(বিশেষ দ্রষ্টব্যঃ আমি নাস্তিক নই। নাস্তিকতাকে সমর্থনও করি না। আমি সম্পূর্ণরূপে আল্লাহভীরু মুসলমান। আল্লাহর নির্দেশবলি সম্পর্কে অবগত হয়েই এবং ইসলাম ধর্ম সম্পর্কে ভালভাবে জ্ঞাত ব্যক্তিদের সাথে কথা বলেই পোস্টটি লেখা। আমি দাবি করছি না এটা ১০০% সঠিক। কেউ যদি কুরআন আর হাদিসের বানির মাধ্যমে মনে করেন যে এই বক্তব্য ত্রুটিযুক্ত, আমি অবশ্যই তা মেনে নেব এবং ধরে নেব আমার এতদিনের ধারণা ভ্রান্ত। কারো যুক্তিযুক্ত মতামত গ্রহণে আমার আপত্তি নেই। বরং আপনারা যদি যুক্তি সহকারে প্রমাণ করে দিতে পারেন যে শহীদদের কেবল সম্মান প্রদর্শনে ফুল দেয়া শিরক, তাহলে আমি অবশ্যই তা মেনে নেব। কিন্তু দয়া করে গালিগালাজ করবেন না। ধন্যবাদ। )
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×