somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনম্র শ্রদ্ধা ও দোয়া সকল শহীদ বুদ্ধিজীবিদের প্রতি, ঘৃণা পাকিস্তান ও তাদের এদেশীয় দোসরদের প্রতি

১৪ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যে হারায় সে-ই বুঝে হারানোর বেদনা, যার গায়ে ব্যথা, সে-ই বুঝে ব্যথা। আমরা সকলেই এটা বিশ্বাস করি। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের ওয়ারিশরাও এটা বলে, যা গেছে আমাদেরই গেছে। স্বজন হারানোর ব্যথা শুধু স্বজনরাই বুঝে, অন্যদের ততটা গায়ে লাগে না।

কিন্তু ১৯৭১ এ হারানোর ঘটনা কি কারো না কারো না লাগার মতো। স্বজন হারানোর ব্যথা শুধু স্বজনরা বুঝলেও একাত্তুরে আমরা যাদের হারিয়েছি, তারা তো শুধু নিজ নিজ পরিবারের নয়, গোটা বাঙ্গালী জাতির সম্পদ ছিলো। একাত্তুরে ৩০ লাখ শহীদের মধ্যে যারা বুদ্ধিজীবি ছিলো, তারা ছিলো দেশের একেক সেক্টরের সম্পদ। যাদেরকে ১৪ই ডিসেম্বর ১৯৭১ এ হত্যার মাধ্যমে এই দেশকে শত বছর পিছিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পরও তো সেই ক্ষত শুকিয়ে এগুণো সম্ভব হয়নি।

একাত্তুরে ৩০ লাখ তাজা প্রাণকে হারানোর বেদনার মাঝেও আনন্দের বিষয় বাঙ্গালী বিজয় ছিনিয়ে এনেছে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে। কিন্তু এই আনন্দের মাঝে হারানোর বেদনাকে ভুলে যাওয়া, পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালীকে পিছিয়ে দিতে বর্বর হত্যাকান্ড চালানো পাকিস্তানের মাস্টারমাইন্ড প্ল্যানিংয়ের গভীরতা না বুঝে তারাও মুসলিম, আমরাও মুসলিম বলা, খেলার ছেলে ইনিয়ে বিনিময়ে পাকিদের সমর্থন করা কতটা বর্বোরোচিত মানসিকতার কাজ, তা বুঝতে হলে স্বজন হারানো কিংবা দেশ পিছিয়ে যাওয়ায় আমরাও পিছিয়ে আছি, এই উপলব্ধি মগজে ঢুকতে হবে।

দরুণ আপনি একাত্তুরে স্বজন হারিয়েছেন, তাহলে আপনি কি পারতেন আজ মুসলিমের ছলে কিংবা খেলা’র ছলে পাকিদের সমর্থন করতে, যে পাকিরা তাদের পূর্ববর্তী নরপিসাশদের বর্বোরোচিত কর্মকান্ডের কারনে ক্ষমা চায়নি, যারা তাদের পূর্ববর্তীদের কর্মকান্ডকে সঠিক মনে করে।

দরুন আপনার ভাই-বোন-পিতা-মাতার কাউকে খুন করলো আপনার পার্শ্ববর্তী কোন মুসলমান, তাহলে আপনি কি পারবেন মুসলমানের দোহাই দিয়ে খুনিকে ক্ষমা করতে কিংবা তার সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে? কখনোই পারবেন না। কিন্তু আপনি ঠিকই পারছেন একাত্তুরের ৩০ লাখ শহীদের তাজা রক্তের সাথে বেঈমানি করে খুনিদের সমর্থন করতে।

আপনি স্বজন হারাননি কিন্তু স্বজন হারানোর ব্যথাও উপলব্ধি করতে পারছেন না। পরাজয় নিশ্চিত জেনে ১৪ই ডিসেম্বর জাতিকে মেধাশুণ্য করার যে ঘৃণ্য অপপ্রয়াস চালিয়েছে বর্বররা, আপনি একজন বাংলাদেশী হিসেবে সেই ক্ষত উপলব্ধি করতে পারছেন না। আপনি খেলার সাথে রাজনীতি কিংবা ১৯৭১ কেনো মিশানো হয় বলে পাকিস্তানকে সমর্থন করতে পারছেন, কিন্তু আপনি স্বজন না হারালেও আপনার পার্শ্ববর্তী কেউ না কেউ স্বজন হারিয়েছে, আপনি তাদের ব্যথা উপলব্ধি করতে পারছেন না। আপনার দেশকে মেধাশুণ্য করে পিছিয়ে দেওয়া হয়েছে, আপনি ব্যথিত হতে পারছেন না, উল্টো ইনিয়ে বিনিয়ে পাকিস্তানকে সমর্থন করছেন। ধিক আপনার প্রতি, আপনার মানসিকতার প্রতি, ধিক!

জুবায়ের আহমেদ
১৪/১২/২০২১ইং

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×