মাওলানা নুরুল ইসলাম ফারুকী ও এক টুকরো স্মৃতি
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যানেল আইতে কাফেলা নামক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশব্যাপী পরিচিত একজন মুখ।

একই সাথে তিনি বেসরকারী একটি হজ্জ ট্রাভেলস এর মালিকও, প্রতি বৎসর তিনি হজ্জ যাত্রীদের কাবার যিয়ারতে নিয়ে যান। ২০০৫ সালে আব্বু-আম্মু স্থানীয় মোয়াল্লিমের মাধ্যমে নুরুল ইসলাম ফারুকী সাহেবের হজ্জ ট্রাভেলসে হজ্জে যান। এর আগে পবিত্র মক্কা-মদীনার স্মৃতিবিজড়িত স্থানগুলোতে তার ধারা বিবরণীর একটি ভিডিও আবেগকে খুব নাড়া দেয়। তখন থেকেই ফারুকী সাহেবেকে দেখার খুব ইচ্ছে ছিল। ২০০৫ সালে আব্বু-আম্মু হজ্জে যাওয়ার সময় আশকোনা হজ্জ ক্যাম্পে হুজুরের সাথে দেখাও হয়ে যায়। তিনি কুষলাদি জিগ্যেস করলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন। আব্বু-আম্মু চলে যাওয়াতে দুঃখঃ করতে নিষেধ করলেন। এরপর ২০১১ সালে বেসরকারী একটি হজ্জ ট্রাভেলসে চাকুরীর সুবোধে আশকোনা হজ্জ ক্যাম্পেই হজ্জ মেলায় ৬ বৎসর পর আবার দেখা। তখনও আবার কুষলাদি জানলেন, এতদিনেও ভুলে যাননি। আল্লাহ এই লোকটির মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করুন। তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।
নুরুল ইসলাম ফারুকী সাহেবের মৃত্যুর পর তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তার আদর্শ মতাদর্শ নিয়ে সমালোচনা করে তার ব্যক্তি আক্রমনও হচ্ছে। উনি যাই হউন না কেন রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে স্বাধীনভাবে বসবাসের অধিকার তারও আছে। তাকে নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। এবং প্রকৃত অপরাধীদের খুজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন