মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসা বন্ধ করে দিল দখলদার ইহুদীরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আবার ফিলিস্তিন!!
আবার কাঁদাল ফিলিস্তিনের খবর!!
ইসারায়ীল-ফিলিস্তীনের অসম লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়ীলী হায়েনেরা মুসলমানদের প্রথম ক্বেবলা বাইতুল মুকাদ্দেস মসজিদ পুরোপুরি বন্ধ করে দিল। বুধবার রাতে অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক উগ্র ইহুদি ধর্মযাজক আহত হওয়ার অজুহাতে আল-আকসা মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেয় বর্ণবাদী ইসরাইল।
খবর:৩০ অক্টোবর (রেডিও তেহরান): মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। ইসরাইলি জননিরাপত্তা মন্ত্রী বলেছেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আল-আকসা মসজিদে কেউ ঢুকতে পারবে না। ১৯৬৭ সালের পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ টিভি চ্যানেল ‘রাশা টুডে’।
মসজিদটি বন্ধের ঘোষণার পর জেরুজালেমে (বায়তুল মোকাদ্দাস) পুলিশের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতরাতে অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক উগ্র ইহুদি ধর্মযাজক আহত হওয়ার অজুহাতে আল-আকসা মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেয় বর্ণবাদী ইসরাইল।
পেছনের খবর: গত ৮ জুলাই ২০১৪ তে শুরু হওয়া ইসরায়ীলী-ফিলিস্তীন অসম লড়াইয়ের শুরুটা হয়েছিল তিন ইহুদি কিশোরকে অপহরনের দায়ে। "হামাস তিন কিশোরকে অপহরন করেছে" এই অজুহাতে ইসরায়ীলী বর্বররা ২১৩৮ জনকে শহীদ, ১১০০০ হাজারের বেশি মানুষকে আহত, ৫ লক্ষাধিক মানুষকে গৃহহীন করেছিল। বিপরীতে ইসরায়ীলের ৬৭ সৈন্য নিহত হয়। কিন্তু কিছুদিন পরেই ইসরায়ীলী পুলিশি তদন্তে বেরিয়ে আসে সেই তিন কিশোরকে হামাস অপহরন করেনি, বরং স্থানীয় এক ইহুদী সন্ত্রাসী সংগঠন তাদের অভ্যন্তরীন কোন্দলনেই তাদের অপহরন কর।
বাইতুল মুকাদ্দাস এলাকায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে উগ্র ইহুদি ধর্মযাজক আহত হওয়া আর মুসলমানদের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদ বন্ধ করে দেওয়াটা ঘটনাটা ৮ জুলাই ২০১৪এড় ঘটনার মত নয় তো..............?
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।