সেতু আশরাফুল হক ভাই গত সোমবার চলে গেছেন না ফেরার দেশে। এখন আর কোন স্ট্যাটাস দিবেন না তিনি। আর কারও স্ট্যাটাসে লাইক, কমেন্ট করবেন না। কারও স্ট্যাটাস শেয়ারও করবেন না। প্রিয় ব্লগ সামহোয়্যার ইন ব্লগেও দিবেন না নতুন কোন পোস্ট।


এই তো সেদিনও সেতু আশরাফুল হক ভাই আমার এফবি নতুন ফ্রেন্ড লিস্টের তালিকায় ছিলেন। কনফার্ম হওয়ার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন দিন যাবত। নোটিফিকেশন ও বেশ কিছু ফ্রেন্ড রিকুয়েস্ট জমা হয়ে আছে, চেক করা হচ্ছে না কয়েকদিন যাবত। নিউজফিডে সেতু ভাইয়ের মৃত্যুর সংবাদটা সেদিনই পেলাম। আজ ফ্রেন্ড রিকুয়েস্ট গুলো দেখতে দেখতে হটাৎ সেতু আশরাফুল হক ভাইয়ের নামে চোখ আটকে গেল। মাস খানিক আগে তিনি রিকু পাঠিয়েছিলেন। কম্পিত হাতে একসেপ্টে ক্লীক করে দিলাম। বড্ড দেরী করে ফেলেছি সেতু ভাই, বড্ড দেরী করে ফেলেছি। ক্ষমা করে দিও সেতু ভাই, ক্ষমা করে দিও সেতু ভাই !
হে আল্লাহ্ সেতু আশরাফুল হক ভাইকে জান্নাতবাসী কর.....
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



