পঞ্চ প্রলয়...
১১ ই মে, ২০১৪ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
ওগো প্রণয়ের প্রাণদাতা,
ওগো দেবতা আমার,
হৃদয়ের গভীরে সমর্পিত হও!
পূর্নজীবন লাভ কর-
যাপিত জীবনে।
আমি শুদ্ধ হই!
নিঃশ্বাসের পথ-
আলগা করো
প্রাণ ফিরে পাই;
আমি মুক্ত হই।
মুক্তি দাও
মুক্তি দাও.....!!
[১৫,০৪,২০১৪]
২.
এক'ই শহর,
এক'ই কোজাগরী চাঁদ,
জোনাকীর মত ছড়ানো নক্ষত্ররাজি!
অথচ তোমার আমার-
ঐ অভিন্ন তারকার নিচেই
বিরাজ করে শত নিষ্ঠুরতা,
না পাওয়ার আপাত বিদ্রোহ।
প্রতি পলকে, নিঃশ্বাসে
টের পাই মৃত্যুর আহবান।
[০৫,০৪,২০১৪]
৩.
বিবস্ত্র রাতের করিডোরে,
কার কথার অবিরাম ফিসফাস?
চৈতালি নিমের ছায়ায়,
কি ঘ্রাণ ছড়ানো?
তবে কি তুমি এলে প্রিয়?
এলে কি বৃষ্টি শেষে-
বেনামি স্পর্শ হয়ে?
আমি আজ বৃষ্টি ছোব।
[২৩,০৩,২০১৪]
৪.
সব ভুলে এসো,
প্রলয়ের নৌকো-
প্রণয়ে সাজাই।
ফের নষ্ট হই;
নষ্ট হও প্রতিদিন!
[১৯,০৩,২০১৪]
৫.
আমি অনায়াসে ভুলে যাই,
দূরত্বের ব্যবধান।
চোখ মুদে দেখি-
তোমার করতলে আমার বিবস্ত্র হাত!
দুরত্ব বাড়াতে গিয়ে-
আরো সমর্পিত হই,
আরো কাছে চলে আসি,
আরো ভালোবেসে ফেলি।।
[০১/০৩/২০১৪]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন