প্রহসন
২৭ শে মে, ২০১৪ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি একটু একটু করে-
তোমার চোখের মালিকানা
বুঝে নিতে দেখেছি,
কোন এক অজানা সুহাসিনীর।
নাম গোত্রহীন এই আমি দেখেছি-
তোমার চুল, তোমার কন্ঠনালি-
তোমার চোখের প্রতিটা পলক,
কিভাবে বিক্রি হচ্ছে
দিনের পর দিন!
দেখেছি, কালের পরিক্রমায়-
কিভাবে ক্ষয়ে যাচ্ছে,
আমার পুরনো আসন, আমার কর্তৃত্ব,
আমার নির্ভয়ে ছুটে চলা শেষ গন্তব্য!!
প্রহর শেষে আমাদের সন্ধ্যেটাও
বিক্রি হতে দেখেছি ভীতু চোখে।
তোমার দেয়া তারাময় রাতগুলো
কিভাবে নিঃশ্বেষ হচ্ছিল
অন্যকারো মুঠোফোনের
সময়ের কারাগারে!
ঝলমলে চাঁদটা বন্ধি হতে দেখেছি,
অন্যকারো ভ্যানিটি ব্যগে!
আমি দেখেছি
আমার দুরন্ত স্বপ্নগুলো
কিভাবে নিগূঢ় কালো রাতে মুখ লুকোয়!
আমি কেবল দেখি, দেখে যাই।
২৭,০৫,২০১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন