অভিমানের খেয়া
১০ ই জুন, ২০১৪ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আয় তো দেখি আবার ফিরে
শূণ্য চরে বাঁধি ঘর,
আলতো করে একটু ছূঁয়ে
বলতো দেখি আমি পর?
বলনা আবার "ও সোনা বউ"
দেখি কেমন ডাঙর হলি,
দেখি কেমন তোর পায়েতে
লাল টুকটুকে আলতা দিলি?
আয় না আবার- আয় রে প্রিয়
বুকের মাঝে আয়,
ধুলো ঝড়ে এই সময়ে
চোখ যে জ্বলে যায়!
আয় রে সোনা
দু হাত মেলে-
অন্য নারীর মোহ ভুলে-
আয়না আবার নতুন করে
বাঁধি প্রেমের ডোর,
দেখিস ছেলে-
খেলার ছলে-
এক তুড়িতে হবে ভোর!
আয়না দেখি যাদু আমার,
আয় রে আবার হৃদয় তলে,
আড়াল হলেই দেখনা কেমন-
চোখ ভিজে যায় নোনা জলে!
তুই কি তবে-
সন্ধ্যা যবে-
নতুন করে পর হবি,
হারিয়ে আবার শূন্য ঘরের
রবি কি তুই শুধুই ছবি?!
১০,০৬,২০১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন