somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের জন্যে খারাপ পরিস্থিতি এড়ানো বা প্রতিরোধের কিছু নির্দেশনা

২০ শে মে, ২০১৪ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



* ব্যাগে গুঁড়ো মরিচ বা পিপার স্প্রে রাখবেন

* নির্জন রাস্তায় সন্ধ্যা/রাতে হাঁটার সময় কানে হেডফোন লাগাবেন না বা মোবাইলে নেট চালাতে চালাতে চলবেন না। এতে কেও আপনাকে দেখলে ভাববে যে আপনি রিল্যাক্সড,তাই ঝোপ বুঝে আক্রমণ করতে পারে।

* কেও পিছু নিয়েছে বলে মনে হলে ঝটপট মোবাইল বের করে কারো সাথে কথা বলা শুরু করুন,টাকা বা নেটউয়ার্ক না থাকলে কথা বলার ভান করুন। চেষ্টা করবেন সিরিয়াস মুডে সিনিয়র কারো সাথে কথা বলছেন এমন ভান করতে। আক্রমণকারী সাধারণত এমন পরিস্থিতিতে কিছু করেনা যেখানে সাক্ষী থাকে।

* পিছু নিয়েছে এমন সময় মোবাইলে কথা বললে বা কথা বলার ভান করলে এমনভাবে বলবেন যেন আপনি কিছুক্ষণের মধ্যেই কারো সাথে দেখা করতে যাচ্ছেন। নির্দিষ্ট করে '৫ মিনিট' বা '১০ মিনিট' বলবেন না। এভাবে বলবেন ''এইতো এসে গিয়েছি''।

* অন্ধকারে একা পথ চলার সময় ঝোপ,কবরস্থান,গ্যারেজ,বন্ধ মার্কেট,বন্ধ বাজার,বন্ধ স্টেশন এজাতীয় জায়গা এড়িয়ে চলবেন। অর্থাৎ যেসব জায়গায় উঁৎ পেতে থাকা ও সাধারণের চোখের আড়ালে থাকা যায় এমন জায়গা দিয়ে যাবেন না।

* আপনাকে যদি রাতের বেলা চলাচল করতে হয় তাহলে পেটিকোট,স্কার্ট জাতীয় কাপড় পরবেন না যা আপনাকে দৌড়াতে বাধার সৃষ্টি করে। স্যালোয়ার জাতীয় পোষাক পরা যেতে পারে।

* কোমরে ইলাস্টিক,রাবার দেয়া স্যালোয়ার/পাজামা পরবেন না যা জোর করে সহজে টেনে খুলা যায়।

* রেডিমেড প্যান্ট পরলে বেল্ট পরতে পারেন,বিপদের সময় বেল্ট অস্ত্র হিসেবে কাজে আসতে পারে।

* অন্ধকারে কেও পিছু নিয়েছে এবং অবশ্যই বিপদে পড়তে যাচ্ছেন মনে হলে আচমকা তীব্র চিৎকার করবেন।

* বাসায় পোষা কুকুর থাকলে সাথে নিতে পারেন সবখানে।

* লম্বা দড়িওয়ালা ভ্যানিটি ব্যাগ অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। তাছাড়া ভ্যানিটি ব্যাগ দ্বারা আক্রমণকারীর গলায় ফাঁস দিয়ে বিপাকে ফেলা যেতে পারে।

* নির্জন অন্ধকারে হাঁটার সময় মাইক্রোবাস জাতীয় দাঁড়িয়ে থাকা যানবাহন এড়িয়ে চলুন।

* কোন এলাকায় প্রতিদিন যদি কেও বা কয়েকজন উত্যক্ত বা অনুসরণ করছে বলে মনে হয়,তাহলে অবশ্যই কাওকে জানানো উচিৎ…প্রয়োজনে জিডি করা যেতে পারে।

* রাতের বেলা সিএনজির চেয়ে রিকশায় ভ্রমণ করা উত্তম। আর রিকশাওয়ালা যদি অপরিচিত রাস্তা দিয়ে যাবার চেষ্টা করে তাহলে জোরে কথা বলে নির্দেশ দিন মূল সড়ক দিয়ে যেতে। ভয় পেয়েছেন এমন দেখাবেন না,দেখাবেন যেন আপনি রেগে গিয়েছেন।

* যদি একা সিএনজি নেন তাহলে ড্রাইভার দেখে এমনভাবে সিএনজির নাম্বারটা চেক করবেন এবং কাওকে মেসেজ করে পাঠিয়ে দেবেন। পরে সিএনজি চলার সময় ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে তাকে এভাবে বলা যেতে পারে ''আপনাকে একটা সিএনজির নাম্বার দিয়েছি,আমি অমুক জায়গা থেকে এই মুহুর্তে উঠলাম''

* একা অন্ধকারে হাঁটার সময় আত্নবিশ্বাসের সাথে হাঁটবেন,এমন ভাব করবেন না যাতে আপনাকে দেখে কেও ভাবে যে আপনি আতঙ্কিত অথবা ভীত।

* রাতে চলাফেরা নিয়মিত করলে যথাসম্ভব সাজসজ্জা ও অলঙ্কার বর্জন করুন।

* পাবলিক বাসে লোক কম হলে,কয়েকজন লোক; সন্দেহজনক মনে হলে উঠবেন না।

* সবসময় এক রাস্তা দিয়ে যাতায়াত না করে ভিন্ন রাস্তা দিয়ে চলুন

* কেও আপনার পিছু নিলে তার সাথে আই কন্ট্যাক্ট করুন। চোখে চোখ রাখলে অনেক ক্ষেত্রে আক্রমণকারী পিছু হটে।

--যদি আক্রমণের শিকার হনঃ-

* অণ্ডকোষ বরাবর লাথি দেবার চেষ্টা করুন।

* চোখে আঙ্গুল ঢুকানোর বা মরিচের গুঁড়ো মারার চেষ্টা করুন।

* যত সম্ভব অপরাধীর শরীরে চিণ্হ রেখে দিন যাতে তাকে পরে শণাক্ত করা সহজ হয়। যেমন চোখ গেলে দেয়া,গালে কামড়,ঘুষি মেরে নাক থেঁতলে দেয়া ইত্যাদি

* আক্রমণ করতে আসলে যেভাবে পারুন বাঁচার চেষ্টা করুন,যদি এমন ও হয় যে বাঁচার চেষ্টা করলে আহত হবেন তাও…কেননা ধর্ষক সাক্ষী বিলুপ্ত করতে আপনাকে মেরে ফেলতেও পারে।

* আপনার চুলে চপস্টিক,ক্লিপ বা ব্যাগে ছুঁচালো কিছু থাকলে তা দিয়ে আক্রমণকারীর তলপেট,গোপনাঙ্গ,চোখ ইত্যাদি সংবেদনশীল অঙ্গে আঘাত করুন।

* কখনো পালিয়ে কোন বন্ধ রুম,বাথরুম,গাড়ির দিকে যাবেন না…খোলা রাস্তায় থাকার চেষ্টা করবেন।

* পেছন থেকে জাপটে ধরলে কনুই দিয়ে তলপেটে গুঁতো দিন,পেছনে লাথি দিয়ে গোপনাঙ্গে লাগানোর চেষ্টা করুন।

* যদি কয়েকজন মিলে আপনাকে ধরে ফেলে তাহলে তাদেরকে আপনার কোন গোপন/ছোঁয়াছে রোগ আছে,যেমন ঘা,গনোরিয়া,হাঁপানি,হুপিং কফ ইত্যাদির কথা বলতে পারেন। হয়তো তারা পিছু হটবে ভাগ্য ভালো হলে।

* গোপনাঙ্গ ধরে হেঁচকা টান দেয়া যেতে পারে। শক্ত অবস্থায় এমনটি করলে গোড়া থেকে আলগা হয়ে যায় স্থায়ীভাবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×