somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলোভাবে বিদায়,অতঃপর হাতছানি

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরবানীর সপ্তাহখানেক আগে থেকেই উত্তেজনা কাজ করতো,কবে যে গরু কিনতে যাবো সব ভাই,চাচারা মিলে! গরু নিয়ে বাড়ীতে আসলে গরুর খাবার দেয়া,গোসল করানো এসব নিয়ে মেতে থাকতাম,সন্ধ্যায় গরুকে সামনের ঘরে ঢুকিয়ে ভেজা খড় জ্বালিয়ে ধোঁয়া দেয়া হতো। প্রায় সারাদিন গরুর পাশে ঘুরঘুর করতাম আর একে ওকে ডেকে এনে গরু দেখাতাম…

বিজয় দিবস,স্বাধীনতা দিবসের প্রায় ১০/১৫ দিন আগে থেকে স্কুলে মার্চ/ডিসপ্লে'র মহড়া চলতো স্কুলে। ক্লাসের নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে আসতে হতো অনুশীলন চলাকালীন সময়ে। অপেক্ষায় থাকতাম,কবে আসবে সে কাঙ্খিত দিন! হাই স্কুলে উঠার পর মার্চ করতাম না আর,তাও এসব জাতীয় দিবসের আগমন উপলক্ষে অন্যরকম আনন্দ কাজ করতো,ভালো লাগতো দিনের প্রথম প্রহরে ধারাবাহিক তোপধ্বনি শুনতে,ভোরবেলায় ড্রামের তালে তালে স্কুলগুলোর ছেলেমেয়েদেরকে পায়ে পায়ে তাল মিলিয়ে স্টেডিয়ামে আসতে দেখতে,ভালো লাগতো পুরো শহরকে লাল-সবুজে ঢেকে যেতে দেখতে,মুখে পতাকা আঁকা,হাতে পতাকা নেয়া,মাথায় ব্যাণ্ড বাঁধা শিশু,কিশোর,তরুণ,মধ্যবয়েসী ও বৃদ্ধদের দেখতে
বাংলা নববর্ষ উপলক্ষেও একসময় কেনাকাটা করতাম,নতুন পাঞ্জাবী,জুতো। নববর্ষের আগে বাসায় পান্তা-ইলিশ বানানোর ফরমায়েশ করে রাখতাম,বর্ষবরণের মেলায় ঘুরে বেড়াতাম…বাঁশী,ঘুড়ি,মাটির ব্যাঙ্ক কিনতাম…পুতুল নাচ দেখতাম,নাগরদোলায় চড়তাম…নানা রঙে রঙীন লোকগুলোকে দেখতে ভালোই লাগতো বেশ,আমিও রঙীন…বড় কথা এই যে নববর্ষের সব রঙ কেমন যেন জীবন্ত লাগতো…

ইংরেজী নববর্ষের শেষ দিন,থার্টি ফার্স্ট নাইট। আত্মীয়স্বজনের সাথে রাতে বের হয়ে সাগরপাড়ে ঘুরতে যেতাম,২৫/৩০ জনের বহর…সাগরপাড়েই হতো পারিবারিক আনন্দ অনুষ্ঠান,চটপটি-ফুচকা খাওয়া হতো,সবাই একসাথে সাগরের পাড় ঘেঁষে হাঁটা হতো ক্রোশের পর ক্রোশ…এরপর কোন রেস্টুরেন্টে ঢুকে জম্পেশ ভোজ চলতো…
ঈদের সম্ভাব্য আগের দিন পাড়ার সব ছেলে মিলে দূরে ধানক্ষেতের মাঝে চলে যেতাম চাঁদ দেখতে,চাঁদ না দেখা গেলে চাঁদের উপর অভিমান করে ফিরে আসতাম…ঈদ আরো একদিন পরে হবে,মন যেন আর মানতেই চায়না…তবে পরেরদিন চাঁদ দেখার নিশ্চয়তা নিয়ে চাঁদ দেখতে যেতাম পটকা,বাজী আর 'লাদেন বোমা' নিয়ে…চাঁদ দেখা গেলে ৩০/৪০ জন ছেলে সবাই মিলে পাড়ায় এসে বাজী ফোটাতাম আর চিৎকার চেঁচামেচি করতাম। ঈদের দিন তখন আক্ষরিক অর্থেই 'ঈদের দিন' ছিলো। সেলামী পাওয়া,সব আত্মীয়কে একসাথে পাওয়া,খাওয়াদাওয়া,নতুন কাপড়…আনন্দের উৎসের কোন অভাবই ছিলোনা…

এখন আমার সেই শৈশব আর নেই…এখন কুরবানীর গরু কিনতে যাইনা হাটে,বিজয় দিবস কোন দিক দিয়ে যায় খেয়াল থাকেনা,থার্টি ফার্স্ট নাইট মানে এখন কেবলই বছরের শেষ,নববর্ষ মানে এখন শুধু অন্য ছুটির দিনের মতো ঘুরতে বের হউয়া আর ঈদ মানে কেবলই লম্বা ছুটি…আমি আর শিশু নেই,পৃথিবীটাও আমার চোখে আর রঙীন নেই…

অনেকে বলে যে তারা তাদের শৈশব ফিরে চায়,আমি চাইনা। শৈশব মানে আমার কাছে ঘোরের মাঝে থাকা,শিশুরা সব কিছুতেই আনন্দ খুঁজে পায়; কারো ঘর পুড়তে দেখলে হোক বা সাঁতার না জানা কাওকে পানিতে পড়তে দেখলে বা কাওকে ছাদ থেকে পড়ে যেতে দেখলে হোক। সেক্ষেত্রে শৈশবের বিদায়ের সাথে সাথে আনন্দের সীমারেখা সংকীর্ণ হয়ে আসা আমার জন্যে অনাকাঙ্ক্ষিত কিছু নয়…বিদায় শৈশব,অন্য শিশুদের সংস্পর্শে ভালো থেকো…স্বাগতম যৌবন…
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×