somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

স্বপ্নগুলো....

২৩ শে জুন, ২০২২ ভোর ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্নগুলো....

অদ্ভুত আমার জীবন!
আমি স্বপ্ন ছাড়া চলতে পারি না। স্বপ্ন আবিষ্টমন আমার। স্বপ্ন আমাকে বিব্রত করে, নেশাগ্রস্থ করে রাখে।

কত অসংখ্য, অগনিত স্বপ্ন! সবই সুন্দর, আনন্দের। এ এক ধরনের পাগলামো। বাস্তব তা চায়না, সময়ও তা চায় না। তবুও সবকিছুর চেয়ে আমার স্বপ্ন অনেক সুন্দর, অনেক বড়। কতকিছুই আমায় ছেড়ে চলে গেছে কিন্তু আমার স্বপ্ন রয়ে গেল মনের ভিতর। আমার অনেক বেশী কষ্ট হবে কিন্তু আমার স্বপ্ন ভাংবে না, আমি স্বপ্নে বিভোর হয়ে থাকবো।

আমি স্বপ্ন বিলাসী, স্বপ্ন ওড়াই স্বপ্নে ভাসি।
আমার স্বপ্নগুলোর কোন লাগাম নেই, ঠিকানা বিহীন;
পেরিয়ে যায় আলোকবর্ষের সীমানা ছাড়িয়ে,
আমি স্বপ্নের দ্বার খুলে দিয়ে তার কথা ভাবি
স্বপ্নে জোছনায় তার হাত ধরে হাঁটি।
স্বপ্ন আমার প্রেম, আমার সকল সুখের দিনরাত্রি
জীবনের সব লেনদেন সেরে স্মৃতিরা সব স্বপ্নে ফেরে,
স্বপ্ন গুলো বুকে সোনালী খাঁচায় আগলে রাখি,
শত কাজের মাঝেও আমি আবার একটা দিনের শেষ প্রহরের দিকে আনমনে চেয়ে থাকি।
গ্রীষ্ম হয়ে শরীরে উত্তাপ ছড়ায়, বৃষ্টি হয়ে হৃদয় ছুঁয়ে যায়,
শরতের কাশফুল হয়ে শুভ্রতা ছড়ায়,
হেমন্তে শিষ দিয়ে দোলা দিয়ে যায়
শীতের উষ্ম পরশে ভালোবাসার চাদর হয়ে শরীরে জড়ায়।

ভোর হলে স্বপ্ন বাতাসের ঢেউয়ের মতো মিলিয়ে যায়,
যাবার আগে বলে যাও তুমি
স্বপ্নই আমার অবাধ্য প্রেমের একমাত্র প্রেমিকা জাফরানী মৌচাক………

স্বপ্ন নিয়ে নড়াচড়া করতে করতে আমি কখন স্বপ্নের হয়ে গেছি। আমার অনেক কিছু নেই, কিন্তু আমার মনে বিপুল স্বপ্ন আছে। স্বপ্ন গড়তে ভাঙতে আমার সময় কেটে যায়। কতোশত বিপর্জয়ের পরেও আমি আজও যতটুকু সতেজ আছি শুধু ঐ স্বপ্নের জন্য। যেদিন স্বপ্নগুলো হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, সেদিন সবাই কাছে থাকলেও আমি আর থাকব না।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

×