somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ঢাকা শহরে টাকা উড়ে......

১২ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরে টাকা উড়ে....

"ঢাকা শহরে টাকা উড়ে"- শুধু ধরতে জানতে হবে! এই যেমন ঘরে বসেই সাড়ে তিন হাজার টাকা কামাই করলাম!
কিভাবে?

রাস্তার পাশে বাড়ি তাই ধুলোবালি বেশী। ডাস্ট পরে এসি এয়ার ফ্লো কমে গিয়েছে। একটায় ঘড়ঘড় শব্দও হয়। গত দুই বছর সার্ভিসিং করার জন্য এসি কোম্পানিগুলো করোনা পরিস্থিতির ধুয়োতুলে লোক পাঠায়নি- তার উপর ওদের চার্জ অনেক বেশী। ফেসবুকে ক্লিনিং কোম্পানির বিজ্ঞাপন দেখে ওদের সাথে যোগাযোগ করি। ওদের সার্ভিসিং রেইটঃ
১ টন-১.৫ টন ক্যাপাসিটি- ৮০০/-
২টন ক্যাপাসিটিঃ ১০০০/-
৩ টন ক্যাপাসিটিঃ ১২০০/-
৪ টন ক্যাপাসিটিঃ ১৫০০/-
এর বেশী ক্যাপাসিটির রেইট উল্লেখ করছি না- যেহেতু সেগুলো আমার জন্য প্রযোজ্য নয়)।

আর একশ্রেণীর এসি ক্লিনার আছে ফেরিওয়ালাদের মতো। ওরা কোনো একটা ঠিকানা ব্যবহার করে,
"হোম সার্ভিস! হোম সার্ভিস!!
যত্ন সহকারে এসি, ফ্রিজ, ফ্যান সার্ভিসিং করতে" যোগাযোগ করুনঃ নাম....., মোবাইল ফোন নম্বর দিয়ে ছোট ছোট স্টিকার বাড়ি, দোকান এবং বাড়ির সামনে দৃশ্যমান লাইটপোস্টে লাগিয়ে দিয়ে যায়.... (এই শ্রেণীর লোকেরা চোর বাটপার এবং হাতসাফাই করে। আমাদের বিল্ডিংয়ের একজনের গ্যাসের চুলা ঠিক করতে এসে ৮০,০০০/- দামের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে)।

পরিচিত এক ক্লিনিং কোম্পানি থেকে লোক এসে চারটা এসি(১০ টন) এক দাম ৩৫০০/- চায়। আমি তিন হাজার টাকা বললেও ওরা রাজি হয় নাই।

আশুরার ছুটির দিন.....দুই ছেলেও বাসায় আছে। ইউটিউবে এসি ক্লিনিং এর উপর একটা ভিডিও দেখি....... ভিডিও দেখে নিজেই এসি ক্লিন করার সিদ্ধান্ত নিলাম। আমার পুরনো সংসার। ঘরেই স্টেয়ার, ব্লোয়ার মেশিন ছাড়াও বিভিন্ন রকম ক্লিনিং ব্রাশও আছে। যে এসিটায় ঘড়ঘড় করে শব্দ হয় সেই এসির ফ্রন্ট কভার, ডাস্ট কভার, ফিল্টার নিজেই খুলে বাথরুমে হ্যান্ড শাওয়ার দিয়ে পরিস্কার করি। ব্লোয়ার মেশিনে মূল অংশ পরিস্কার করি। আমাকে কাজ করতে দেখে দুই ছেলেও এসে আমাকে সহায়তা করে(মূলত দুই ছেলে মিলেই চারটি এসি ক্লিন করে, শুরুটা আমি করলেও)। আর সব কিছুতে অতিঊৎসাহি ৬ বছরের নাতনী আমাদের এসিস্ট্যান্ট। প্রফেশনাল এসি ক্লিনারদের চাইতে যত্নে এবং সুন্দর করে তিন ঘন্টায় চারটা এসি সার্ভিসিং শেষ করি।

Believe It or Not!
ঘরে বসে সাড়ে তিন হাজার টাকা আয় করেছি, হোক সেটা নিজের কাজ নিজে করে, কাউকে পেমেন্ট তো করতে হয়নি!

আজ সিলিং ফ্যান পরিস্কার অভিযান চলবে। সেভ হবে আরও দুই হাজার টাকা!

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×